আমি সুস্থ আছি: সাবিনা ইয়াসমিন
- Y Akter
- 24 Feb, 2024
দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন গত বছর শেষের দিকে আবার মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। জানা গেছে, ওরাল ক্যানসারে আক্রান্ত তিনি। চিকিৎসা নিচ্ছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যানসার সেন্টারে।
নিজের অসুস্থতা প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘বর্তমানে আমি অনেকটা সুস্থ আছি’। নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে পারিবারিক সূত্র জানিয়েছে, গত বছরের শেষ দিকে কিছু জটিলতা তৈরি হয় সাবিনা ইয়াসমিনের শরীরে। এরপর নিশ্চিত হওয়া যায়, শিল্পীর মুখ-গহ্বরে আবার ক্যান্সার বাসা বেঁধেছে। অবশেষে চলতি মাসের প্রথম সপ্তাহে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। জানা গেছে, এরইমধ্যে সাবিনার মুখে একটি সার্জারি হয়েছে। দ্রুত শুরু হবে থেরাপি। পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে শিল্পীর জন্য।
উল্লেখ্য, ২০০৭ সালে এই শিল্পী প্রথম ওরাল ক্যান্সারে আক্রান্ত হন।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে গান গাইছেন সাবিনা ইয়াসমিন। দীর্ঘ ক্যারিয়ারে ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। এছাড়াও শিল্পকলার সংগীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

