মারা গেগেল‘খাইরুন লো’ গানের গীতিকার ওয়াদুদ রঙ্গিলা
- M Sulta
- 12 Mar, 2024
‘খাইরুন লো’ গানের গীতিকার ও অভিনেতা আব্দুল ওয়াদুদ রঙ্গিলা মারা গেছেন।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধনী অবস্থায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। এ গীতিকার ও অভিনেতা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন। এরই মধ্যে সপ্তাহখানেক আগে ব্রেন স্ট্রোক করলে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে।
এদিন দুপুরে আব্দুল ওয়াদুদের মরদেহ তার গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিউয়নের সাপমারী পীরগঞ্জ বাজার এলাকায় নেয়া হলে শোকের ছায়া নামে। এরপর বাদ আছর নামাজে জানাজা হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এ গীতিকারকে।
জানা যায়, লোককাহিনী নিয়ে নির্মিত খাইরুন সুন্দরী সিনেমা ছাড়াও তিনি চিনিবিবি, মালেকা সুন্দরী ও অগ্নিসাক্ষীসহ বেশ কিছু ব্যবসাসফল ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। সেইসঙ্গে তিনি ছিলেন একাধিক ছবির নির্মাতা, প্রযোজক, গীতিকার ও সুরকার।
এছাড়া তিনি নাটক ও কবিতাও লিখতেন। সেই সুবাদে শেরপুরের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি ছিলেন একজন পরিচিত ও প্রতিভাময় মুখ।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

