আমার অন্যতম প্রিয় ব্যান্ড মাইলস: অনুপম
- S Mon
- 03 Feb, 2024
আবারও গানে ফিরেছেন দুই বাংলার জনপ্রিয় পশ্চিমবঙ্গের গায়ক অনুপম রায়। ব্যস্ত রয়েছেন নতুন গান তৈরি এবং কনসার্ট নিয়ে।
সাবেক স্ত্রীর সঙ্গে প্রিয় বন্ধুর বিয়ের সুত্রে কিছুদিন আগেও সংবাদ শিরোনাম হয়েছিলেন এ গায়ক।
গানের গলায় ভর করে প্রায়ই বাংলাদেশে আসেন তিনি। শুনিয়ে যান গান। ফাঁকে কথা বলেন এ দেশের শিল্পীদের নিয়ে। বাংলাদেশে কার গান ভালো লাগে, কার গান শুনে বড় হয়েছেন সেসব অকপটে বলেন অনুপম।
গতকাল ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এসেছিলেন বাংলাদেশে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তির আয়োজনে গান শুনিয়ে গেছেন তিনি। এই অনুষ্ঠানে তিনি ছাড়াও গান গেয়েছে বাংলাদেশের একাধিক শিল্পী। ছিলো দেশের ব্যান্ড মাইলসও।
অনুষ্ঠানের এক ফাঁকে মাইলস এর সদস্য শাফিন আহমেদের সঙ্গে ছবি তোলেন অনুপম। সেই ছবি গতকালই পোস্ট করেন নিজের ফেসবুক পেজে। ছবির সঙ্গে ক্যাপশন হিসেবে জুড়ে দেন এভাবে, ‘শাফিন ভাই রকস! আমার অন্যতম প্রিয় ব্যান্ড মাইলস।’
ছবিটি দেখে অনুপম ও মাইলস ভক্তরা কমেন্ট করে নিজেদের ভালোলাগার কথা জানিয়ে দিয়েছেন। অনেকেই তাদের একসঙ্গে দেখে প্রশংসা করেছেন।
তাদের একসঙ্গে গান করারও অনুরোধ করেছেন কেউ কেউ।
তবে এর আগে মাস কয়েক আগে ঢাকায় এসে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অনুপম রায়। তখনই জানিয়েছিলেন তিনি মাইলস এর ভক্ত। তাদের গান শুনে শুনেই বড় হয়েছেন। শিখেছেন গান। সুযোগ পেলেই বাংলাদেশে আসতে চান। গান শোনাতে চান। এমনকি বাংলাদেশের জন্য গানও করতে চান তিনি।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

