গৃহকর্মীকে বেধড়ক পেটালেন পাকিস্তানের গায়ক রাহাত ফাতেহ আলী খান
- M Sulta
- 29 Jan, 2024
পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফাতেহ আলী খান একটা বোতলের জন্য গৃহকর্মীকে বেধড়ক পিটিয়েছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
গুলাম আব্বাস শাহ নামে এক গণমাধ্যমকর্মী রাহাত ফাতেহ আলী খানের ভিডিওটি এক্স হ্য়ান্ডেলে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, গৃহকর্মীকে মারতে মারতে রাহাত বলছেন, ‘আমার বোতল কোথায়?’ আর এরপরই ক্রমাগত ওই ব্যক্তিকে মারতে শুরু করেন।
ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে আরও অনেকে উপস্থিত রয়েছেন। তবে কেউই গায়ককে আটকাতে পারেননি। এদিকে যিনি মার খাচ্ছিলেন, ওই কর্মীকে বারবার গায়কের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। ওই গৃহকর্মী বারবার বলতে শোনা যায়, ‘আমার কাছে কোনও বোতল নেই স্যার’।
তবে জনপ্রিয় গায়ক কোনোভাবেই তা মানতে চাননি। ক্রমাগত মেরেই চলেন তাকে। আর ‘আমার ওই বোতল কোথায়? বোতল কোথায়?’ বলে চিৎকার করতে থাকেন।
এদিকে জনপ্রিয় এমন গায়কের ভিডিও দেখে নেট দুনিয়ায় ‘ছিঃ ছিঃ’ করছেন নেটনাগরিকদের অনেকেই। বহু নেটিজেন গায়কের এমন ব্যবহারে হতবাক, তীব্র নিন্দা করেছেন।
আর এই ভিডিও ভাইরাল হতেই ফের সাফাই দিয়ে একটি ভিডিও পোস্ট করেন পাক গায়ক রাহাত ফাতেহ আলী খান। সেখানে যে গৃহকর্মীকে তিনি মারধর করেছিলেন, তাকে নিয়েই হাজির হয়েছিলেন গায়ক। রাহাত দাবি করেন, এটা তাদের ব্যক্তিগত বিষয়। তিনি যেমন কর্মীদের ভালোবাসেন, তেমনই তারা দোষ করলে শাসনও করেন।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

