:

ঢাকায় তাপসের সঙ্গে স্বস্তিকা, গাইলেন গান

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

গত শনিবার ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠলো। এবারের স্লোগান- ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’। মূলত এই অনুষ্ঠানে যোগ দিতেই বাংলাদেশের এসেছেন পশ্চিমমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। ঢাকায় নেমে ২০ জানুয়ারি গানবাংলার প্রধান নির্বাহী ও সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে আড্ডা দেন তিনি। তাপসের ফেসবুক টাইমলাইনেও ধরা পড়লো তাদের আড্ডার একটু মুহূর্ত।
সেখানে তাপসের সঙ্গে পিয়ানোতে তাল মিলিয়ে গাইলেন আড্ডা দিলেন গভীর রাত অব্দি। স্বস্তিকা গাইছেন রবীন্দ্রনাথের, “না নাগো না, ভাবনা করো না, যদিবা নীশি যায়, যাবো না, যাবো না” গানটি।
জানা গেছে, মূলত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তাপসের সঙ্গে গান ও চলচ্চিত্র নিয়ে আন্তরিক আলাপ-আড্ডায় এসেছিলেন স্বস্তিকা। কথা হয়েছে দুই বাংলার সংগীত ও চলচ্চিত্রশিল্পের মেলবন্ধন নিয়ে।

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *