:

সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় হাসপাতালে

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পশ্চিমবঙ্গের এক হাসপাতালে ভর্তি আছেন। ‘আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই’ ‘চার্লি চ্যাপলিন’, ‘ডিঙ্গা ভাসাও আলু বেচো’ ইত্যাদি জনপ্রিয় গানের স্রষ্টা তিনি।
পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো জানিয়েছে, চলতি বছরের শুরুতেই তাকে এসএসকেএম-এ ভর্তি করানো হয়। ক্রমাগত নাক দিয়ে রক্তক্ষরণের কারণেই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল শিল্পীকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা তাকে ভর্তি করে নেন। তবে প্রথমদিকের চেয়ে এখন কিছুটা স্থিতিশীল তার অবস্থা।
সোমবার এসএসকেএম হাসপাতালে তাকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
প্রতুল মুখোপাধ্যায় ১৯৪২ সালে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন স্কুলশিক্ষক। ১৯৫২ সালে তার স্কুলে যাওয়া শুরু। স্কুলের মঞ্চেই দাপিয়ে অভিনয় দক্ষতা দেখিয়েছিলেন তিনি। ‘গায়ক অভিনেতা’ হিসেবে একটি স্কুলের নাটকের মঞ্চে আত্মপ্রকাশ করেন তিনি।
১৯৬২ সালে তিনি প্রথম গান লেখেন। তারপর এক দশক ধরে বেশ কয়েকটি গণসংগীত রচনা করেছেন। নকশালদের মধ্যে তিনি পরিচিত ছিলেন ‘সেজদা কমরেড’ নামে।
ব্যাংকার হিসেবে কর্মজীবন শুরু করা প্রতুল মুখোপাধ্যায়ের প্রথম একক অ্যালবাম ‘যেতে হবে’ প্রকাশিত হয় ১৯৯৪ সালে।
২০১৬ সালে সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ১৪ হাজার কৃষককে তাদের জমি ফেরত দেওয়া হয়। তখন তার কণ্ঠে শোনা গিয়েছিল ‘আমি বাংলায় গান গাই’।

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *