:

ভোট বর্জন করে ডলি সায়ন্তনী যা বললেন

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। এজেন্টদের বের করে দেয়া, জাল ভোট, নৌকার সিল দেখিয়ে নৌকায় ভোট দেয়াসহ নানা অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন পাবনা-২ আসনের (সুজানগর-বেড়ার একাংশ) বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের এই প্রার্থী।

রবিবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে সাংবাদিকদের এতথ্য জানান নোঙর প্রতীকের প্রার্থী ডলি সায়ন্তনী।

তিনি বলেন, ‘আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। ভোটার কাজে নৌকা প্রতীকের মার্কার সিল ভোট দিতে বাধ্য করা হচ্ছে। আমি নিজে হাতে কয়েকটা ধরেছি। ধরে প্রিজাইডিং অফিসারের কাছে অভিযোগ‌ দিয়েও কোনো প্রতিকার পাইনি। এরপর ভোট বর্জন করেছি।

এর আগে শুরুর পর সকাল সাড়ে ১০ টার দিকে তিনি নিজের ফেসবুক পেজে লাইভে এসে অভিযোগ করে ডলি সায়ন্তনী বলেন, সুজানগরের অধিকাংশ কেন্দ্রে ভোটারদের হাতে নৌকা প্রার্থীর ছবি ও প্রতীক সম্বলিত কাগজ দেয়া হচ্ছে। ভোটাররা সেই কাগজ হাতে কেন্দ্রে আসছেন। কেন্দ্র থেকে স্থানীয় গ্রাম প্রধানরা তাঁদের নৌকায় ভোট দিতে বলছেন। একই সঙ্গে প্রকাশ্যে ব্যালট পেপার ভাঁজ করতে বলছে। সুজানগরের মোহাম্মদদীয়া দাখিল মাদরাসা, মানিকহাট, সুজানগর পৌর এলাকার অধিকাংশ এলাকায় নৌকার প্রার্থীর সমর্থকরা জাল ভোট দিচ্ছে। জোর করে ভোট কেটে নিচ্ছে। নোঙ্গর মার্কার এজেন্ট বের করে দিচ্ছে।

এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের ফোনে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

পাবনা-২ আসনের সহকারী রিটার্নিং অফিসার সুখময় সরকার বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। আমার কাছে উনি কোনো অভিযোগ দেননি। সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। কোনো অনিয়ম হচ্ছে। উনি অভিযোগ দিলে তদন্ত করে দেখা হবে।

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *