অস্কার কর্তৃপক্ষের নজরে শাহরুখ-কাজলের ‘মেহেন্দি লাগাকে রাখনা’ গান
- S Mon
- 15 Jan, 2024
বিশ্বের মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ অস্কার কর্তৃপক্ষের নজরে এবার পড়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী কাজল। শনিবার শাহরুখ-কাজল ভক্তদের চমকে দিয়ে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির ‘মেহেন্দি লাগাকে রাখনা’ গানের কিছু অংশ শেয়ার করা হয়েছে ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ড’র ইনস্টাগ্রাম পেজে। এরপরেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় চর্চা।
১৯৯৫ সালের মিউজিক্যাল রোমান্স সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে।’ সংক্ষেপে ছবিকে বলা হয় ‘ডিডিএলজে’। আদিত্য চোপড়া পরিচালিত এই ছবিটির জনপ্রিয়তা এখনও একটুও কমেনি। সিনেমাটিকে ‘ক্লাসিক’ উপাধি দিয়ে গানটি শেয়ার করেছে ‘দ্য একাডেমি।’
ভিডিওর ক্যাপশনে ‘দ্য একাডেমি’র তরফ থেকে লেখা হয়েছে, ‘১৯৯৫ সালের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমায় শাহরুখ খান ও কাজলের পারফর্ম করা ক্লাসিক গান মেহেন্দি লাগাকে রাখনা।’
অলটাইম ব্লকবাস্টার হওয়া এই ছবি টানা বিরতিহীন ১০০৯ সপ্তাহ চলেছে মারাঠা মন্দিরে। এরপরে নেমে গেলে আবারও পুনরায় চালু করা হয়। করোনায় হল বন্ধ হওয়ার আগপর্যন্ত ১২৭৪ সপ্তাহ পার করেছে ছবিটি, যা বিশ্ব সিনেমায় এক অনন্য ইতিহাস।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

