:

২০২৪ সালে দুনিয়া মাতাতে আসছে যেসব হলিউড সিনেমা

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

হলিউড সিনেমা সারা দুনিয়ায় হাজার হাজার কোটি টাকা ব্যবসা করে। চলতি বছরও বিশ্ব মাতাতে আসছে হলিউডের নানা ঘরানার ছবি। ২০২৪ সালটি হলিউডের জন্য হতে চলেছে সিকুয়েল ও প্রিকুয়েলে ভরপুর। একাধিক জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির বহু প্রতীক্ষিত সিকুয়েলগুলো আসবে। এক নজরে দেখে নিন এবছর কোন ফিল্মগুলো হলিউড মাতাবে।

ডেডপুল থ্রি: ‘ডেডপুল’ ফ্র্যাঞ্চাইজিতে প্রথমবারের মতো দেখা যাবে রায়ান রেনল্ডসকে। এছাড়াও উলভারিন চরিত্রে বরাবরের মতো থাকছেন হিউ জ্যাকম্যান। জেনিফার গার্নার এবারও থাকছেন এলেকট্রা চরিত্রে। পরিচালনা করেছেন শন লেভি। ছবিটি ৩ মে প্রেক্ষাগৃহে আসছে।

ডুন: পার্ট টু: ২০২১ সালের অন্যতম সফল সিনেমা ডুন। দেনি ভিলেনোভ পরিচালিত সিনেমাটির সিকুয়েল ‘ডুন: পার্ট টু’। ছবির মূল চরিত্রে এবারও আছেন টিমোথি শ্যালামে, জেনডায়া। ১ মার্চ, ২০২৪-এ মুক্তি পাবে এই ছবি।

জোকার: ফোলি অ্যা ডিউক্স: আগামী বছর পর্দায় আসছে জনপ্রিয় চলচ্চিত্র ‘জোকার’-এর সিকুয়েল ‘জোকার: ফোলি অ্যা ডিউক্স’। জোয়াকিন ফিনিক্স অভিনীত সিনেমাটি ঘিরে ইতোমধ্যেই হাইপ তৈরি হয়েছে। লেডি গাগা থাকায় ছবিটিকে ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। ৪ অক্টোবর মুক্তি পাবে টোড ফিলিপস পরিচালিত এই ছবি।

কুং ফু পান্ডা ফোর: অ্যানিমেটেড মার্শাল আর্ট কমেডি ফিল্ম ‘কুং ফু পান্ডা ফোর’ পরিচালনা করেছেন মাইক মিচেল। ২ মার্চ মুক্তি পাবে এই ছবি।

ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা: জর্জ মিলারের ‘ম্যাড ম্যাক্স’ ফ্র্যাঞ্চাইজির প্রিকুয়েল এটি। এই ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ছবি ‘ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’। ফিউরি রোড-এর মতোই ধুন্ধুমার অ্যাকশন থাকছে এটিতেও। অ্যান্যা টেলর-জয় এবং ক্রিস হেমসওর্থের এই ছবি মুক্তি পাবে ২৪ মে।

কিংডম অব দ্যা প্ল্যানেট অব দ্যা এইপস: ২০১৭ সালের ‘ওয়ার ফর দ্য প্ল্যানেট অব দ্য এইপস’ মুক্তির ছয় বছর পর সিকুয়েল ‘কিংডম অব দ্যা প্ল্যানেট অব দ্যা এইপস’ আসছে। আগের সিনেমার সূত্র ধরে গল্প এগিয়ে যাবে। ২৪ মে, ২০২৪-এ মুক্তি পাবে এই ছবি।

গ্ল্যাডিয়েটর টু: ম্যাক্সিমাস ও কমোডাসের লড়াইয়ের বেশ কয়েক বছর পরের ঘটনা নিয়ে ‘গ্ল্যাডিয়েটর টু’ আসছে। রিডলি স্কট পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন পল মেসকাল, ডেনজেল ওয়াশিংটন, কনি নিলসেন এবং পেদ্রো প্যাসকেল।

মুসাফা: দ্য লায়ন কিং: ২০১৯ সালের ‘দ্য লায়ন কিং’-এর প্রিকুয়েল এটি। নির্মাণ করেছেন অস্কারজয়ী ব্যারি জেনকিন্স। ছবিটি মুক্তি পাবে ২০ ডিসেম্বর। সূত্র: হিন্দুস্তান টাইমস 

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *