শাকিব খানের ‘রাজকুমার’-এর ফার্স্ট লুক প্রকাশ
- S Mon
- 24 Mar, 2024
ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’ আসছে ঈদে মুক্তি পাচ্ছে। ‘প্রিয়তমা’ খ্যাত পরিচালক হিমেল আশরাফ সিনেমাটি নির্মাণ করছেন। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান।
মুক্তিকে সামনে রেখে শনিবার (২৩ মার্চ) প্রকাশ করা হলো সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে লম্বা চুলের এক অন্য রকম শাকিব খান আনমনে তাকিয়ে আছেন। সেখানে স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি।
এর আগে সিনেমাটির প্রযোজক ঘোষণা দিয়েছেন- শাকিবের জন্মদিনে দুবাইয়ের বুর্জ খলিফায় ‘রাজকুমার’ সিনেমাটির ট্রেইলার দেখানো হবে। এই ঘোষণার পরপরই এবার প্রকাশ্যে এলো সিনেমার প্রথম পোস্টার।
জানা গেছে, প্রেম, পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। সে গল্পই যেন উঠে এলো প্রথম পোস্টারে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

