অস্কারে কে জিতল কোন পুরস্কার
- S Mon
- 11 Mar, 2024
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো ৯৬ তম অস্কার আসরের সেরা সিনেমা হিসেবে ‘ওপেনহাইমার’-এর নাম ঘোষণা করা হয়েছে। সেরা নির্মাতাসহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগেও পুরস্কার জিতেছে ওপেনহেইমার।
বাংলাদেশ সময় সোমবার (১১ মার্চ) ভোরে অস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়।
‘পারমাণবিক বোমার জনক’ জে রবার্ট ‘ওপেনহাইমারকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি। তবে এটি বায়োপিক নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি। সেরা নির্মাতা ক্যাটেগরিতে ক্রিস্টোফার নোলান প্রথমবারের মতো অস্কার জিতেছেন তার ওপেনহেইমার সিনেমার জন্য। সেরা নির্মাতা বিভাগে মার্টিন স্করসেজি, জাস্টিন ত্রিয়েত, জোনাথন গ্লেজার, ইয়োর্গস লান্থিমোসের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকলেও শেষ পর্যন্ত পুরস্কার জিতে নেন নোলান।
সেরা অভিনেতার পুরস্কার উঠেছে কিলিয়ান মার্ফি হাতে। ওপেনহেইমার সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি তার প্রথম অস্কার এবং তিনিই প্রথম আইরিশ অভিনেতা যিনি এই পুরস্কার জিতেছেন।
৯৬তম অস্কার আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এমা স্টোনের হাতে। পুওর থিংস সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি তার দ্বিতীয় অস্কার। পুওর থিংস সিনেমায় একজন ব্রিটিশ নারীর চরিত্রে অভিনয় করেছেন এমা যিনি একটি শিশুর মস্তিষ্ক প্রতিস্থাপনের পরে পুনর্জীবিত হয়েছেন।
এমা স্টোন ছাড়াও সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন অ্যানেট বেনিং (নায়াড), লিলি গ্ল্যাডস্টন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন), সান্দ্রা হলার (অ্যানাটমি অব আ ফল) এবং কেরি ম্যালিগান (মায়েস্ত্রো)।
দুনিয়ার সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার অস্কার অনুষ্ঠানটি এবার সঞ্চালনা করেন জিমি কিমেল।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
https://bandur-art.blogspot.com/2024/08/the-ultimate-guide-to-no-mans-sky-mods.html
I am actually delighted to read this web site posts which consists of lots off valuable facts, thankss for providing these kinds of data. https://bandur-art.blogspot.com/2024/08/the-ultimate-guide-to-no-mans-sky-mods.html

