ওয়েব সিরিজে কণ্ঠশিল্পী মুহিন
- S Mon
- 18 Dec, 2023
সংগীত জগতের অনেকের মতো গায়ক-সুরকার-সংগীত পরিচালক মুহিন খান নাম লেখাচ্ছেন অভিনয় জগতে। শোনা যাচ্ছে, ওয়েব সিরিজে অভিনয় করবেন মুহিন।
ওয়েব সিরিজটির নাম ‘ছাওয়াল’। সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে পাবনায় হবে শুটিং। তবে নির্মাতার নাম এখনও প্রকাশ করেনি প্রযোজনা সংস্থা।
এ প্রসঙ্গে মুহিন বলেন, সিরিজটিতে তিনটি চরিত্রে আমাকে দেখতে পাবেন দর্শক। এর আগে ‘জীবন পাখি’ সিনেমার একটি গানে ও কয়েকটি দৃশ্যে অভিনয় করেছিলাম। তবে এই গল্পের প্রধান চরিত্রটিই করব আমি। ইতোমধ্যে সিনেমার সকল প্রস্তুতিও নেওয়া শুরু করেছি।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

