:

বাংলাদেশে আজ মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

বলিউডের শক্তিমান অভিনেতা রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমা বাংলাদেশে আনকাট সেন্সর পেয়েছে। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলবে সিনেমাটি।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন। 
তিনি জানান, বাংলাদেশে আনকাট সেন্সর পেয়েছে ‘অ্যানিমেল’। বৃহস্পতিবার বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে। বুধবার থেকেই অনলাইনে টিকেট সংগ্রহ করা যাবে।
প্রসঙ্গত, পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে ‌‘অ্যানিম্যাল’ নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। অভিনয়ে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।
গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। শুধু ভারতের ৪ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে এটি।
ছবিটি ৬ষ্ঠ দিনে আয় করেছে ৩২ কোটি রুপি। ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩১৬.০৫ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৪৮১ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬৩৫ কোটি ২৮ লাখ টাকার বেশি। এভাবেই এগিয়ে যেতে থাকলে খুব দ্রুতই পৌঁছে যাবে হাজার কোটি আয়ের বলিউড সিনেমার তালিকায়। 

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *