‘ইত্যাদি’র জন্য গান গাইলেন ফারিণ, সঙ্গী তাহসান
- Y Akter
- 05 Mar, 2024
দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ পর্বের জন্য গান গাইলেন নাটক ও ওটিটির জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গানে তার সঙ্গী হয়েছেন দেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান।
একটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন ফারিণ। গানের শিরোনাম ‘রঙে রঙে রঙিন হব’। কবির বকুলের কথায় গানটিতে অভিনেত্রীর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তাহসান।
গানটির সুর-সংগীতের কাজ করেছেন ইমরান মাহমুদুল। মূলত দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ পর্বের জন্য গানটি তৈরি করা হয়েছে।
গানটি প্রসঙ্গে ফারিণ বলেন, ‘একদম হুট করেই গানটি করা। হঠাৎ আমার কাছে হানিফ সংকেত দাদার ফোন আসে। তিনি গানটির প্রস্তাব দেন। গানটির সুর-সংগীতে ইমরান আর সহশিল্পী হিসেবে তাহসান ভাইয়ের মতো তারকা।
সব মিলিয়ে মনে হয়েছে গানে আসার জন্য এটা সুন্দর সুযোগ। এভাবেই গানটি করা। আর রেকর্ডিং সেশন থেকে পুরো কাজটির অভিজ্ঞতাই দারুণ ছিল। আগামীতে অভিনয়ের পাশাপাশি পছন্দসই গানের কাজও চালিয়ে যাবেন বলে জানান ফারিণ।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

