দেশি ওটিটি প্ল্যাটফর্মে আসছে ‘ওরা ৭ জন’
- M Sulta
- 26 Feb, 2024
পরিচালক খিজির হায়াত খান নির্মিত ‘ওরা ৭ জন’এবার দেশি ওটিটি প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পেতে যাচ্ছে। এটি আগামী ১ মার্চ থেকে টফিতে দেখা যাবে। বিষয়টি নিশ্চিত করে খিজির হায়াত খান বলেন, কয়েক দিনের মধ্যে আরও কয়েকটি বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ওরা ৭ জন’ সিনেমাটি।
‘ওরা ৭ জন’ সিনেমায় সাতজন মুক্তিযোদ্ধা ও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মম, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব, শিবা সানু, তাসনিম তাসফি, জয় রাজ, নাফিস আহমেদ, হামিদুর রহমান। এ সিনেমায় যে সাতজন মুক্তিযোদ্ধাকে দেখানো হবে, তাদের একজনের চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা খিজির হায়াত খান।
আন্তর্জাতিক মহলে প্রশংসিত এই সিনেমাটি ভারতের অন্যতম চলচ্চিত্র উৎসব ১৩তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালের আসরে অফিসিয়াল সিলেকশন ক্যাটাগরিতে সুযোগ পেয়েছে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

