:

আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক 'মাইকেল'

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক 'মাইকেল' আসছে পর্দায়। লায়ন্সগেট প্রযোজিত এই সিনেমায় মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করছেন তারই ভাতিজা জাফর জ্যাকসন (২৭)।
মাইকেলের মা ক্যাথরিনের চরিত্রে অভিনয় করবেন। আর মাইকেলের বাবা জো চরিত্রে অভিনয় করবেন কোলম্যান ডোমিঙ্গো।
লায়ন্সগেট এক বিবৃতিতে জানায়, গত জানুয়ারিতে ছবিটির চিত্রায়ণ শুরু হয়েছে। ২০২৫ সালের ১৮ এপ্রিল প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 
প্রযোজক গ্রাহাম কিং জাফরের চিত্রায়ণের প্রশংসা জানিয়ে বলেন, 'মাইকেলের চেহারা, আচরণ, চালচলন ও নাচের মুদ্রার সাথে জাফরের অনেক মিল রয়েছে। তিনি মাইকেলের চরিত্র এমনভাবে ফুটিয়ে তুলেছেন যা অন্য কোনও অভিনেতা করতে পারেননি।'
চলচ্চিত্রটির পরিচালক অ্যান্টোইন ফুকোয়া বলেন, 'আমরা এই ছবির জন্য শিল্পী ও কলাকৌশলীদের একটি অবিশ্বাস্য দলকে একত্রিত করেছি। মাইকেলের পরিচিত এবং তার সাথে কাজ করা কিছু লোকও এই চলচ্চিত্রের জন্য পুনরায় মিলিত হচ্ছে।' 
ফটোগ্রাফার কেভিন মাজুর মাইকেল চরিত্রে জাফর জ্যাকসনের ফার্স্ট-লুক ছবিটি তুলেছিলেন। তিনি তার অনুভূতি জানিয়ে বলেন, জাফরের অভিনয় দেখে আমার মনে হলো, বাহ, এটা তো পুরোপুরি মাইকেল। তার চেহারা ও আচরণ সবকিছুই অবিকল মাইকেল জ্যাকসনের মতো।' 
উল্লেখ্য, সংগীতশিল্পী জেরমাইন জ্যাকসনের দ্বিতীয় সন্তান জাফর জ্যাকসন। ২০১৯ সালে 'গট মি সিঙ্গিং' গানের মাধ্যমে পপ দুনিয়ায় পা রেখেছেন জেরমাইন জ্যাকসনের ছেলে জাফর জ্যাকসন। 

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *