:

জয়া আহসানের ‘ফেরশতে’ পেল ইরানের জাতীয় পুরস্কার

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’ চলচ্চিত্রটি ইরানের জাতীয় পুরস্কার জিতে নিয়েছে। দেশটির ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর 'ফেরেশতে' সিনেমার দুই অভিনয়শিল্পী জয়া আহসান ও সুমন ফারুককে 'খয়র-ই-মান্দেগার' স্মারকে সম্মানিত করা হয়েছে।
খবরটি জয়া আহসান তার অফিশিয়াল ফেসবুক পেজে মঙ্গলবার নিশ্চিত করেছেন।
জয়া আহসান লিখেছেন, ‘ফেরেশতে চলচ্চিত্রের অভিনেতাদেরকে দেওয়া স্মারকে উল্লেখ ছিল, শিল্পের মাধ্যমে দানশীলতা দেখানো জীবনের সবচেয়ে সুন্দর চিত্র যা কখনও কখনও মানুষকে তার নিজের প্রকৃতির মহাসাগরের গভীরে টেনে নিয়ে যায় যাতে তার অস্তিত্বের মুক্তা শিকার করতে পারে। 'ফেরেশতে' চলচ্চিত্রটি ভালোবাসা এবং শিল্পের এক অসাধারণ মিশ্রণ, যেখানে আপনি প্রতিটি মুহূর্তে দয়ার উজ্জ্বল আভা দেখতে পাবেন।’
দুই দেশের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহীন মৃধা। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম ও বাংলাদেশের মুমিত আল-রশিদ। প্রযোজনা করেছে ইমেজ সিনেমা, সি তে সিনেমা এবং ম্যাক্সিমাম এন্টারপ্রাইজ বাংলাদেশ।
ফেরশতে সিনেমাটি ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিন ১ ফেব্রুয়ারি দেখানো হয়েছিল।

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *