:

এক ছাদের নিচে বলিউডের তিন খান

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

বলিউড সুপার স্টার আমির খানের মেয়ে ইরা খান রাজস্থানের উদয়পুরের একটি প্রসাদে খ্রিষ্টান ধর্মমতে ফিটনেস কোচ নূপুর শিখকে বিয়ে করেছেন।
শনিবার (১৩ জানুয়ারি) রাতে ছিল তাদের গ্র্যান্ড রিসেপশনে এক ছাদের নিচে ধরা দেন বলিউডের তিন খান– আমির, সালমান, শাহরুখ।
ইরার রিসিপশনের অনুষ্ঠান ছিল তারকাখচিত। সূত্রের খবর, মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে সেই পার্টিতে নিমন্ত্রিত ছিলেন ২৫০০ অতিথি। সেখানে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান। ছিলেন রেখা, হেমা মালিনী, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, সালমান খানসহ বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা।
রিসিপশনে শাহরুখ পরেছিলেন থ্রি পিস স্যুট। আর গৌরী খান বেছে নিয়েছিলেন মেরুনের সঙ্গে সোনালি কাজ করা এথনিক পোশাক। আপাদমস্তক কালো পোশাকে হাজির হয়েছিলেন সালমান খান। কালো শার্ট প্যান্ট ব্লেজারের সঙ্গে তার রুপালি কারুকাজ করা বেল্ট বিশেষভাবে নজর কেড়েছে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ইরার বিয়ে উপলক্ষ্যে হিন্দি ছবির জগতের বহু-চর্চিত এবং বিখ্যাত তিন খানের এক ফ্রেমে ধরা দেওয়া।

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *