শেখ হাসিনার চরিত্রে অপু বিশ্বাস পারিশ্রমিক নিলেন ১০০ টাকা
- S Mon
- 15 Jan, 2024
ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সম্প্রতি নির্মাতা সালমান হায়দারের নির্মাণে ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামে নতুন সিনেমায় অভিনয় করবেন।
জানা গেছে, সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন এই নায়িকা। যে চরিত্রের জন্য মাত্র ১০০ টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।
এ বিষয়ে অপু বলেন, ‘সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।
‘শেখ রাসেলের আর্তনাদ’ চলচ্চিত্রটি বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প থেকে তৈরি। বেশ কিছুদিন আগে এর নির্মাণ কাজ শুরু হলেও নির্মাতার অসুস্থতার কারণে থেমে যায় শুটিং। ফলে নতুন করে আবারও শুরু করা হচ্ছে সিনেমার কাজ।
এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা সালমান হায়দার বলেন, ‘এ চলচ্চিত্রে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করব। তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সকল চরিত্রের শিল্পী নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দিয়েছি। খুব শিগগির শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

