:

নতুন বছরে নতুন গান নিয়ে এলেন সংগীতশিল্পী মনির খান

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান দীর্ঘ তিন দশক ধরে সুমধুর কণ্ঠে বহুমাত্রিক ঘরানার নিয়মিত গান গেয়ে শ্রোতাহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। নতুন বছরের শুরুতেই ‘অঞ্জনা’ শিরোনামে নতুন গান প্রকাশ করেছেন এ গায়ক। 
মনির খান বলেন, ‘অঞ্জনা তুই করে গেলি খুন, মিছে ভালোবাসার ছলে / আমার জীবন লাশের মতন, ডুবে আছি চোখের জ্বলে’—এমন চমৎকার কথায় গানটির কথা লিখেছেন ও সুর করেছেন গীতিকার প্লাবন কোরেশি। 

নতুন এ গান প্রসঙ্গে তিনি বলেন, বেশ কয়েক বছর আগেই আমি শ্রোতাদের কথা দিয়েছি— বছরের শুরুতে তাদের ‘অঞ্জনা’ শিরোনামে একটি করে গান উপহার দেব। আমার কাছে শ্রোতাদের চাওয়া অনেক, দাবি অনেক। এ জন্য আমিও চেষ্টা করি প্রতিবার বছরের শুরুতে ‘অঞ্জনা’ শিরোনামের একটি করে গান প্রকাশের।
আমার দৃঢ় বিশ্বাস, শ্রোতাদের কাছে আমার অন্যসব গানের মতো ‘অঞ্জনা তুই করে গেলি খুন’ গানটিও দারুণ ভালো লাগবে।

আসছে নতুন বছর ১ জানুয়ারি ভিডিও শেয়ারিং প্লাটফরম ইউটিউবে ‘MK Music 24’ চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘অঞ্জনা তুই করে গেলি খুন’ শিরোনামের গানটি।

প্রসঙ্গত, দীর্ঘ তিন দশক ধরে নিয়মিত গান করে যাচ্ছেন মনির খান। সুমধুর কণ্ঠে বহুমাত্রিক ঘরানার গান গেয়ে শ্রোতাহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। পাশাপাশি ‘অঞ্জনা’ শিরোনামে গান গেয়ে বিশেষ গ্রহণযোগ্যতা পেয়েছেন। 

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

XoMwxFQDbj

mflOkXcPawv

XoMwxFQDbj

mflOkXcPawv

XoMwxFQDbj

mflOkXcPawv