রমজানে মনির খানের ৪টি ইসলামী গান
- S Mon
- 23 Mar, 2024
আধুনিক এবং সিনেমার গান ছাড়া বেশ কিছু ইসলামী সংগীত গেয়েও প্রশংসা কুড়িয়েছেন শ্রোতানন্দিত গায়ক মনির খান। সেসব গানগুলো শ্রোতাপ্রিয় হয়েছে।
এরই ধারাবাহিকতায় মনির খান এবার রমজান উপলক্ষে ৪টি ইসলামী গান গেয়েছেন। গানগুলোর কথা হচ্ছে, ‘সমতার বাণী নিয়ে এলে তুমি রমজান’, এটি লিখেছেন ও সুর করেছেন আমিরুল মোমিনীন মানিক। গানটি এমকে মিউজিক২৪ ইউটিউব চ্যানেল প্রকাশিত হয়েছে। ‘আকাশের মিটিমিটি তারা সাথে’- এ গানের কথা লিখেছেন ইরোজ আহসান খান ও সুর করেছেন মুজাহিদ জামান। এটি প্রকাশ পাবে মনির খান অফিসিয়াল ইউটিউব চ্যানেল।
মনির খান রমজান উপলক্ষে আরও দুটি গান এসএটিভির জন্য গেয়েছেন। এ গানের কথা হচ্ছে, ‘আহলান সাহলান, সুস্বাগতম রমজান’ এর কথা ও সুর করেছেন আমিরুল মোমিনীন মানিক। অন্য গানটি হচ্ছে ‘হে দয়াময় তোমার দরবারে তুলেছি দুই হাত’। এর কথা ও সুর করেছেন মিল্টন খন্দকার।
রমজানের গান প্রসঙ্গে মনির খান বলেন, ‘পবিত্র রমহান মাস উপলক্ষে ইসলামী গান গাইতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আশা করছি গানগুলো ধর্মপ্রাণ মানুষসহ সব শ্রেণির ভক্ত-অনুরাগীদের মন ছুঁয়ে যাবে। সবার কাছ থেকে গানগুলো নিয়ে মন্তব্যের অপেক্ষায় আছি।’
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
XySUnMpfL
IZbhriBkHRKo
XySUnMpfL
IZbhriBkHRKo
XySUnMpfL
IZbhriBkHRKo
etnTPLGwQs
HmQuzFqyCbYtBLVx
etnTPLGwQs
HmQuzFqyCbYtBLVx
etnTPLGwQs
HmQuzFqyCbYtBLVx
JRzdPxFDYKsir
cZDsadigpAXSe
JRzdPxFDYKsir
cZDsadigpAXSe
JRzdPxFDYKsir
cZDsadigpAXSe
vVxWEjXBNQIl
vJHaiQjCKyYPLOZ

