প্রখ্যাত শিল্পী শানের সঙ্গে নীলার গান
- S Mon
- 23 Dec, 2023
কবির বকুলের লেখা ‘তুমি ভালোবাসার কথা বললে, স্বপ্ন মনে জাগে/তুমি পথের সাথি হয়ে চললে ভীষণ ভালো লাগে’ এমন রোমান্টিক কথায় শানের সঙ্গে নতুন গান নিয়ে হাজির হলেন নীলা। গানের সংগীত পরিচালনা করেছেন রাজা বশির। গানটিতে মিক্স ও মাস্টারিং করেছেন গণেশ সুরভি।
এই গানে নীলার সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছেন ভারতের জনপ্রিয় সংগীত তারকা শান্তনু মুখোপাধ্যায়। হিন্দি ও বাংলা ভাষার গানে অবশ্য শান নামেই তার যত শানশওকত।
গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশি গায়িকা নীলা। তিনি বলেন, শানের সঙ্গে গান করাটা স্বপ্নের মতো। তিনি এত জনপ্রিয় একজন গায়ক, যার ভক্ত উপমহাদেশজুড়ে ছড়িয়ে। আমি নিজেও তার ভক্ত। খুব ভালো লাগছে তার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিতে পেরে। কবির বকুল ভাই খুবই চমৎকার রোমান্টিক কথায় গানটি লিখেছেন। এর সুর ও সংগীতও হয়েছে মিষ্টি। আমার বিশ্বাস, এ গান বাংলা ভাষার শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।
নীলার জন্য ভালোবাসা জানিয়ে শান বলেন, নীলার গলা খুব মিষ্টি। ওর সঙ্গে দারুণ রোমান্টিক গানটি করে আরাম পেয়েছি। আমি আশাবাদী স্বপ্ন মনে জাগে গানটি শ্রোতাদের মন জয় করবে।
নীলা জানান, শান মিউজিকের ব্যানারে গানটি প্রকাশ হয়েছে ভিডিওতে। ফ্ল্যাশ ফরোয়ার্ড প্রডাকশন থেকে ব্যয়বহুল ভিডিওটি পরিচালনা করেছেনে উপহার বিশ্বাস। এর নয়নাভিরাম দৃশ্যায়ন করেছেন তুহিন।গানটিতে আমাদের সঙ্গে মডেল হিসেবে আছেন কলকাতার জনপ্রিয় দুই তারকা ঋষভ বসু ও উষশী।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

