তরুণ পাঁচ কণ্ঠশিল্পী নিয়ে আসছেন দেশের গান
- S Mon
- 17 Dec, 2023
আসছে নতুন গান ‘প্রিয় বাংলাদেশ’। গীতিকার এবাদুল শুভ লেখায় গানটি প্রকাশ পেতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান মিউজিক ওয়ানের ব্যানার থেকে।
গানটিতে সুর করেছেন সময় খান। কণ্ঠ দিয়েছেন এবাদুল শুভ, সময় খান, শাহরিয়ার আশিক এবং রহমত আলী। ভিডিওর কাজ করেছেন মাসুম খান। সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক রহমত আলী।
মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে এবং বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও ধারণ করা হয়েছে। বাংলাদেশের বিজয় দিবসকে উৎসর্গ করেই এ গানটি লেখা। গানটি দেশপ্রেমিকদের মনে জায়গা করে নেবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে গীতিকার এবাদুল শুভ বলেন, প্রত্যেকটা মানুষের মাঝে দেশপ্রেম আছে। আমরা নিজেরাও দেশকে অনেক ভালোবাসি। সেই অনুভূতি আর অভিজ্ঞতা থেকেই গানটি লেখা ও সুর করা। সংগ্রামে লড়াই করে যাওয়া প্রত্যেক শহীদকে এ গানটি উৎসর্গ করলাম। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো গাইতে, সব কিছু মিলিয়ে ভালো কিছু উপহার দিতে যাচ্ছি।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

