গানই সিনেমার প্রাণ...‘যাচ্ছ কোথায়’ গানটির মুগ্ধতায় ভাসছে দর্শক
- S Mon
- 25 Jul, 2023
গানকেই বলা হয় সিনেমার প্রাণ। অনেক সিনেমা শুধুমাত্র গানের কারণেই দর্শক টেনেছে। ব্যবসা সফল প্রায় সিনেমার গানগুলো আলোচনায় জায়গা করে নিয়েছে। কালজয়ী হয়ে আছে সিনেমার বহু গান। এক সময় সিনেমা মুক্তির পর গান ফেরত মানুষের মুখে মুখে। দীর্ঘদিন বেঁচে থাকত সেইসব গানের কথা ও সুর। সময়ের পরিবর্তনে এখন প্রেক্ষাগৃহে আসার আগেই অবমুক্ত হয় সিনেমার গান। ডিজিটাল প্লাটফর্মে গানগুলো হইচই ফেললেও স্থায়ী পায় কম সময়। মুক্তিপ্রতীক্ষিত সিনেমার প্রতি দর্শকের আগ্রহ তৈরি করতেই প্রচারণার অংশ হিসেবে প্রকাশ পায় সিনেমার গান। প্রকাশের পর আলোচনার ঝড় তুললেও সমালোচনার কবলে পড়ে দু-একটি গান। তবে অধিকাংশ গানে চাঙ্গা থাকে অডিও অঙ্গন।
সরকারি অনুদানের সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। প্রয়াত অভিনেতা, নাট্যকার ডক্টর ইনামুল হকের ভাবনায় সিনেমাটি পরিচালনা করেছেন তারই কন্যা হৃদি হক। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগস্টের ১৮ তারিখ। মুক্তির প্রায় মাসখানেক আগে ২০ জুলাই প্রকাশ পেয়েছে এই সিনেমার ‘যাচ্ছ কোথায়’। গানটির মুগ্ধতায় ভাসছেন দর্শক। এমন সুরেলা গান, বহুকাল বাংলা সিনেমায় মেলেনি। যে গানটির মাধ্যমে হৃদি হক যেন নিখুঁতভাবে পর্দায় তুলে এনেছেন সত্তর দশকের প্রেক্ষাপট। বিশেষ করে গানটির কথা, সুর, কণ্ঠের সঙ্গে সজল নূর ও সানজিদা প্রীতির উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করেছে। ‘যাচ্ছ কোথায়’ গানটি লিখেছেন নির্মাতা হৃদি হক নিজেই। দেবজ্যোতি মিশ্রের সুর-সংগীতে কণ্ঠ দিয়েছেন ইশরাত এনি ও কামরুজ্জামান রনি। গানটির ভিডিও কোরিওগ্রাফি করেছেন অভিনেতা লিটু আনাম। ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার মতোই মুক্তির আগে আলোচনায় এসেছিল গেল ঈদের সিনেমার গানগুলো। প্রেক্ষাগৃহে আসার আগে দর্শক-শ্রোতা মাতিয়েছিল ‘প্রিয়তমা’র একাধিক গান।
সোমেশ^র অলির কথা ও প্রিন্স মাহমুুদের সুরে ‘ঈশ^র’ গানটি ছিল সবার মুখে মুখে। ‘প্রিয়তমা’র দ্বিতীয় গান ‘ও প্রিয়তমা’ শিরোনামে রোমান্টিক ধাঁচের গানটি প্রকাশের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ইউটিউব ট্রেন্ডিংয়ে ৮ নম্বরে জায়গা করে নেয়। আসিফ ইকবালের কথায়, আকাশের সুরে গানটি কণ্ঠে তোলেন বালাম ও কোনাল। কোরিওগ্রাফি, পাত্র-পাত্রীদের পারফরম্যান্স আর গায়কি পছন্দ করেন ভক্তরা। এ ছাড়া ‘প্রিয়তমা’ সিনেমার ‘গভীরে’ শিরোনামের গানটিও সাড়া ফেলে। জাহিদ আকবরের লেখা, সাজিদ সরকারের সুর সঙ্গীত গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা গোপ। তার সাথে কণ্ঠ মেলান রেহান রসুল।
‘প্রিয়তমা’ ছবির পরিচালক হিমেল আশরাফ। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন শাকিব খান ও কলকাতার নায়িকা ইধিকা পাল। চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘প্রহলিকা’। মুক্তির মাস চার আগে প্রথম প্রকাশ হয় এই সিনেমার গান ‘মেঘের নৌকা’। আসিফ ইকবালের কথায় গানটির সুর-সংগীত আয়োজন করেছেন ইমরান। গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কোনাল। গানটি লুফে নেন দর্শক। সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার সপ্তাহখানেক আগে প্রকাশিত হয় ‘হৃদয় দিয়ে’ শিরোনামে আরেকটি গান। এটিও পছন্দ করেন ভক্ত-শ্রোতারা। আসিফ ইকবালের কথায় ক্ল্যাসিক্যাল ঢঙের গানটি গেয়েছেন কিশোর ও স্বরলিপি। ‘প্রহলিকা’য় অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী। নায়িকা অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমার প্রথম গান ‘রঙে রঙে সঙে সঙে’ সাড়া ফেলে মুক্তির প্রায় তিন মাস আগে। সঙ্গীত পরিচালক ইমন সাহার সঙ্গীতায়োজনে এ গানে কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার, রাবেয়া সেতু, রাসেল মৃধা এবং জেসি মোশাররফ। গানের গীতিকার সিনেমার নির্মাতা বন্ধন বিশ্বাস। তাঁত শিল্পীদের জীবন সংগ্রামকে উপজীব্য করে সরকারি অনুদানে নির্মিত এ সিনেমাটি প্রযোজনাও করেছেন অপু। এতে তার বিপরীতে দেখা গেছে সাইমন সাদিককে। ‘চরকি’র ইউটিউব চ্যানেলে তুমুল হইচই ফেলে দেয় ‘সুড়ঙ্গ’ সিনেমার আইটেম গান ‘কলিজা আর জান’।
সিমোটি ২৯ জুন প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখলেও গানটি প্রকাশ পায় ১২ জুন। এতে গানের তালে কোমর দোলান দুই বাংলার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তার সঙ্গে দেখা যায় সিনেমাটির নায়ক আফরান নিশোকে। তবে এই সিনেমার প্রধান নায়িকা তমা মির্জা। আরাফাত মহসীন নিধির সুর-সঙ্গীতে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা। এই আইটেম গানে ফারিয়ার সঙ্গে প্রায় ৪০০ নৃত্যশিল্পী অংশ নিয়েছেন বলে জানিয়েছেন নির্মাতা রায়হান রাফী। মোটামুটি বাজেটের একটি সিনেমার অর্ধেক খরচ করা হয়েছে এই গানে এমন মন্তব্য পরিচালকের। গানটি প্রকাশের পরপরই সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। মুক্তির পর সিনেমাটি আলোড়ন তৈরি করে। মুক্তির কয়েকদিন আগে দর্শক-শ্রোতা মাতিয়ে তোলে ‘ক্যাসিনো’ সিনেমার গান ‘ইশারা’। মেহেদি হাসান লিমনের লেখা ন্যান্সি ও ইমরানের গাওয়া রোমান্টিক গানটিতে শবনম বুবলী ও নিরবের রসায়ন মুগ্ধ করে দর্শকদের। ছবিটির পরিচালক সৈকত নাসির।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
jMvChByIASR
SIDMzXxkWF
jMvChByIASR
SIDMzXxkWF
jMvChByIASR
SIDMzXxkWF
SLlTpotnkfajU
FYBhLotvPCTb

