:

‘ভাল্লাগে’ খ্যাত সুমির নতুন গান ‘সুজন মাঝি’

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

জনপ্রিয় লোক সংগীতশিল্পী সুমি শবনম প্রধানত রোমান্টিক ফোক ঘরানার গান করে থাকেন। এ শিল্পীর নতুন গান ‘সুজন মাঝি’।
গানটির বিষয়ে সুমি বলেন, ‘গানটি চার বছর আগে রেকর্ডিং করা হয়েছিল। গানটিতে ভালোবাসা ও বিরহের গল্প আছে। এর কথা ও সুর শ্রোতাদের হৃদয়ে দাগ কাটবে আমার বিশ্বাস,’।
সুমি আরও বলেন, ‘এর আগে আমার গাওয়া ‘ভাল্লাগে’ গানটির ভিডিও দর্শক-শ্রোতারা কয়েক কোটিবার দেখেছে। এছাড়া ‘আইলসা লাগে’, ‘চান তারা জোসনা’ ও ‘তোয়ার লাই’ গানগুলোও তারা পছন্দ করেছিল। আশা করছি ‘সুজন মাঝি’ গানটিও সকল মাইলফলক ছাড়িয়ে যাবে।’
জিয়াউদ্দিন আলমের কথা, সুর ও সংগীত পরিচালনায় ‘সুজন মাঝি’র ভিডিও পরিচালনা করেছেন রবী চৌধুরী। এতে মডেল হয়েছেন রবী চৌধুরী, মুকুল জামিল ও রুশো। শুটিং হয়েছে রাজধানীর পূবাইলে।
বাংলা এক্সপ্রেস ফিল্মসের ব্যানারে প্রকাশিত গানটি প্রযোজনা করেছেন পারভেজ চৌধুরী। প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলসহ ৫০১টি ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি উপভোগ করতে পারবেন দর্শকরা।

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RDMgyJXZLoPqSmU

NqdTkBWj

RDMgyJXZLoPqSmU

NqdTkBWj

LQHEzyIuWZTkxgn

kQhLIxcPiRtYjV

LQHEzyIuWZTkxgn

kQhLIxcPiRtYjV