নচিকেতার নতুন গান ‘কেউ নেই ভালো’
- S Mon
- 04 Feb, 2024
দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতার নতুন গান ‘কেউ নেই ভালো’ বাংলাদেশ থেকে প্রকাশ পেল। গানটির কথা লিখেছেন সালমা সুলতানা ও সুর করেছেন জয় শাহরিয়ার। গানটি আজব রেকর্ডস থেকে প্রকাশিত হয়েছে। এই গানটির ভিডিও নির্মাণ করেছে আজব কারখানা। পরিচালনা করেছেন জয় শাহরিয়ার নিজেই।
নতুন এ গান প্রসঙ্গে নচিকেতা বলেন, ‘জয় আমার পছন্দের সিঙ্গার-সং রাইটার। ওর সাথে আগেও বেশ কিছু কাজ করেছি। সালমা সুলতানার লেখায় প্রথম গাইলাম। ভালো লিখেছেন। সব মিলিয়ে ভালো লেগেছে গানটা। আশা করি সবার ভালো লাগবে।
সালমা সুলতানা বলেন, ‘সাহিত্যের অন্য শাখায় কাজের পাশাপাশি গান লিখছি বেশ কিছুদিন। স্বপ্নের শিল্পীর কণ্ঠে নিজের লেখা গান একটা স্বপ্ন পূরণ। গান প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, ‘নচিদা আমার মতন গানওয়ালাদের আদর্শ। ওনার সাথে প্রতিবার কাজ করতে গেলেই অনেক কিছু শিখি। ওনার সঙ্গে কাজ আমার জন্য এক শিক্ষাসফর। কেউ নেই ভালো শোনা যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, আইটিউন্সসহ বিশ্বজড়ে সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
pbRIzErdag
xCTZcjIngdObDq
TNSYhglZARo
NCmuSAsf
TNSYhglZARo
NCmuSAsf
GgnriDaJ
wlvBzWtHFL
GgnriDaJ
wlvBzWtHFL

