:

‘গ্লোবাল মিউজিক’র বিশেষ আয়োজন

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক রেজার তত্ত্বাবধানে টেলিভিশনের যাত্রার শুরু থেকেই সরাসরি প্রচার হচ্ছে ‘গ্লোবাল মিউজিক’ নামের একটি জনপ্রিয় সংগীতানুষ্ঠান।
প্রায় দেড় বছরে দেশবরেণ্য অনেক শিল্পী এ অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন। আসছে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠানটির ২০০তম পর্ব প্রচার হবে। এ উপলক্ষে অনুষ্ঠানটিকে বিশেষভাবে সাজানো হবে।
জানা গেছে, অনুষ্ঠানটি ২০০ পর্ব উপলক্ষে এ পর্যন্ত অংশগ্রহণকারী সব শিল্পীদের অংশগ্রহণে থাকছে আড্ডা, ফান এবং গানের আয়োজন। এদিন রাত ৮টা ৩০ মিনিটে শিল্পীদের সঙ্গে নিয়ে কেক কেটে ২০০ পর্ব উদযাপন করবেন গ্লোবাল টেলিভিশনের চেয়াম্যান মো. হারুনুর রশিদ, পরিচালক জনাব আহমেদ হোসেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক রেজা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মনোয়ার পাঠান। এরপর রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে জমজমাট আড্ডা ও ফান সেই সঙ্গে সংগীত পরিবেশন করবেন, দিনাত জাহান মুন্নী, পথিক নবী, মামুন জাহিদ, দিঠি আনোয়ার, বেলাল খান, সম্পা দাস, রাজিব, খালেদ মুন্না, শাহরিয়ার রাফাত, অপু আমান, লায়লা, আশিক, কামরুজ্জামান রাব্বি, আয়েশা জেবিন দীপা প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা, তাসনুভা মোহনা এবং মিম চৌধুরী।
পুরো আয়োজনটি গ্লোবাল টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। শুরু থেকেই অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও প্রযোজনার দায়িত্বে আছেন ইমরান আলী। প্যানেল প্রযোজনায় আছেন মাহামুদুল হাসান মিথেন, মোহাম্মদ মনিরুজ্জামান এবং মো. রফিকুল ইসলাম।

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

BvRMTLwlocCf

KPTfJqpM

BvRMTLwlocCf

KPTfJqpM

BvRMTLwlocCf

KPTfJqpM

jqYSLVEWTvINwQPn

zTrZpWnMYE

jqYSLVEWTvINwQPn

zTrZpWnMYE