:

পরিণীতির প্রথম লাইভ শো কেমন হলো

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

এবার গানকেই পেশা হিসেবে বেছে নিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। নতুন বছরে মুম্বাইয়ে প্রথম শো পারফর্ম করলেন পরিণীতি। অসম্ভব চাপ অনুভব করছিলেন। তবে স্বামীর এক ফোনেই চাঙ্গা হয়ে যান তিনি।
অভিনয়ের পাশাপাশি গানের তালিমও নাকি ছোট থেকেই পেয়েছেন পরিণীতি। তার গলা যে বেশ সুরেলা, সেই প্রমাণ মিলেছে ‘মেরি পেয়ারি বিন্দু’ সিনেমাতে। ওই সিনেমাতে গায়িকার চরিত্রে অভিনয় করতে গিয়ে প্লেব্যাকও করেছিলেন পরিণীতি। নিজের বিয়েতে স্বামী রাঘবের জন্য একটি গান রেকর্ড করেন তিনি। 
পরিণীতির রাঘবের দিকে হেঁটে যাওয়ার সময় আবহে চলেছিল সেই গানই। মাঝে মধ্যেই সমাজমাধ্যমের পাতায় নিজের গানের ভিডিও পোস্ট করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। তবে এ বার একেবারে দর্শকের সামনে ‘লাইভ কনসার্ট’ করলেন পরিণীতি। হাজার হাজার দর্শকের সামনে মাইক্রোফোন তুলে গান গাইতে খানিক চাপ অনুভব করছিলেন অভিনেত্রী। নিজেই জানাচ্ছিলেন উদ্বেগের কথা। সেই সময় ফোন আসে রাঘবের। ফোনে তিনি পরিণীতির হাল হকিকত জানতে চান। স্টেজের ছবি দেখান পরিণীতি। তখনই রাঘব বলেন, তুমি বাড়তি চাপ নিচ্ছ না তো, মঞ্চ তৈরি। আমার শুভেচ্ছা সর্বদা তোমার সঙ্গে রয়েছে।  
খুব শিগগিরই আসতে যাচ্ছে তার প্রথম অ্যালবাম। দিন কয়েক আগেই পরিণীতি জানিয়েছিলেন, তিনি নাকি নিজের প্রথম গানের অ্যালবামের কাজও শুরু করে দিয়েছেন। সমাজমাধ্যমের পাতায় নিজের স্টুডিওর ছবি পোস্ট করে তিনি লেখেন, গান আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জায়গা। বহু গায়ককে মঞ্চে পারফর্ম করতে দেখেছি। এ বার আমিও সেই জগতে পা রাখতে চলেছি। জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চলেছি। 

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

qPsiJHwZnujFLmKR

VeQzwmjs