:

পপ কুইন ম্যাডোনার বিরুদ্ধে দুই ভক্তের মামলা

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

পপ কুইন ম্যাডোনার কনসার্ট শুরু হওয়ার কথা ছিল রাত সাড়ে আটটায়। অথচ ম্যাডোনা মঞ্চে উঠেছেন সাড়ে ১০টারও পর। কনসার্ট শেষ হতে রাত ১টা বেজেছে। এতেই রেগে গেছেন দুই ভক্ত। তারা মামলা করে দিয়েছেন ম্যাডোনার বিরুদ্ধে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মামলা করা ব্যক্তিদের নাম মাইকেল ফেলো ও জোনাথন হ্যাডেন। বুধবার নিউইয়র্কের ব্রুকলিন ফেডারেল আদালতে মামলা দায়ের করেছেন তারা।
ওই দুই ব্যক্তি জানান, ম্যাডোনার সেলিব্রেশন ট্যুরের অংশ হিসেবে বার্কলেস সেন্টারে ১৩ ডিসেম্বর আয়োজিত শো’র টিকিট নিয়েছিলেন তারা।
মামলার এজাহারে তারা বলেছেন, “ম্যাডোনা তার নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে কনসার্ট শুরু করেছিলেন। অথচ কনসার্টের পরের দিন সকালে তাদের কাজ ছিল।”
তারা বলেন, “বিজ্ঞাপনে অনুষ্ঠান শুরুর সময় রাত সাড়ে ৮টা দেওয়া থাকলেও রাত সাড়ে ১০টা পর্যন্ত মঞ্চে ওঠেননি ৬৫ বছর বয়সী এই সংগীতশিল্পী। ফলে কনসার্ট শেষে রাত ১টার পর তারা দুজন যখন বাসার উদ্দেশে রওনা হন। ততক্ষণে মাঝরাত হয়ে যাওয়ায় গণপরিবহন বা রাইড শেয়ারিং কোনো যানবাহন পেতে তাদের ভোগান্তিতে পড়তে হয়।”
ওইদিন দেরিতে বাসায় ফেরায় নিজেদের পারিবারিক দায়িত্ব পালনও ব্যাহত হয়েছে বলে দাবি করেছেন এই দুজন।
“বিবেকহীন, অন্যায্য ও প্রতারণামূলক” কাজের জন্য ম্যাডোনা, বার্কলেস সেন্টার ও ট্যুর প্রমোটার লাইভ নেশনের বিরুদ্ধে মামলা করেছেন তারা।
অবশ্য এর আগেও ম্যাডোনার বিরুদ্ধে দেরিতে কনসার্ট শুরুর অভিযোগ ওঠে। এজন্য আরও দুটি মামলাও হয়েছিল।

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

uTsAoxzgZSQPYJUd

ifwxZvtupJIR

uTsAoxzgZSQPYJUd

ifwxZvtupJIR

uTsAoxzgZSQPYJUd

ifwxZvtupJIR

RudNleGSJ

CKaQbpSIHZr

RudNleGSJ

CKaQbpSIHZr