:

প্রকাশ হল সোনুর গাওয়া ‘পারিয়া’ সিনেমার শিরোনাম সংগীত

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

বলিউড ও টালিউডের জনপ্রিয় শিল্পী সোনু নিগম কণ্ঠে প্রকাশিত হল ‘পারিয়া’ সিনেমার নতুন গান। রণজয় ভট্টাচার্যের সংগীত পরিচালনায় তৈরি এর শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন সোনু। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় এ গানটি প্রশংসিত হয়েছে।
রণজয় ভট্টাচার্য মুম্বাই গিয়ে এ গানের জন্য সোনু নিগমের কণ্ঠ তিনি রেকর্ড করে এনেছেন। অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমার শিরোনাম গান কিছুদিন আগেই রেকর্ড করেছিলেন সোনু।
বিক্রম চট্টোপাধ্যায়কে এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এরই মধ্যে সিনেমার টিজার ও পোস্টার দর্শকদের কাছ থেকে বেশ সাড়া পেয়েছে।
প্রকাশিত শিরোনাম সংগীতের ভিডিওতে দেখা যাচ্ছে কোনো এক ‘লড়াই’য়ের জন্য নিজেকে তৈরি করছেন বিক্রম। নানচাক, বক্সিং অভ্য়াস থেকে রাফ অ্যান্ড টাফ লুক, নজর কেড়েছেন তিনি। সেই সঙ্গে সোনুর দুর্দান্ত কণ্ঠ শোনা যাচ্ছে।
সিনেমার চরিত্র সম্পর্কে বিক্রম চট্টোপাধ্যায় বলেন, অভিনেতা হিসেবে ‘পারিয়া’ সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র আমার জন্য এখন পর্যন্ত। এই প্রথমবার আমি কোনো অ্যাকশন ফিল্মে অভিনয় করছি। ফলে আমাকে শারীরিক ও মানসিক বদলের জন্য অনেকটা সময় দিতে হয়েছে।
তিনি আরও বলেন, গত ২ মাস ধরে আমি মার্শাল আর্টসের প্রশিক্ষণ নিচ্ছি। যে কোনো অভিনেতার জন্যই তার চরিত্রে প্রতি সঠিক বিচার করা ও সেটিকে বিশ্বাসযোগ্য করে তোলা খুব জরুরি। ফলে আমি একইসঙ্গে নার্ভাস, উত্তেজিত এবং আনন্দিত। আশা করছি দর্শক ‘পারিয়া’কে ভালোবাসবেন ও উপভোগ করবেন।
‘পারিয়া’ সিনেমায় বিক্রম চট্টোপাধ্যায় ছাড়াও এ সিনেমায় অভিনয় করবেন অঙ্গনা রায়, সৌম্য মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, দেবপ্রসাদ হালদার, সাহির রাজ ও দেবাশিস রায়। সিনেমাটি পরিচালনা করছেন তথাগত মুখোপাধ্যায়।

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jkstxnmL

eriAGLTts

jkstxnmL

eriAGLTts