‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের ভিউ ছাড়ালো একশো কোটি
- S Mon
- 18 Jan, 2024
‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের নতুন সংস্করণ সামাজিক মাধ্যমে ইতোমধ্যে একশো কোটি ভিউ ছাড়িয়ে স্থাপন করেছে অনন্য দৃষ্টান্ত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় টিম জয় বাংলা’র একদল তরুণ শিল্পীর উদ্যোগে বানানো গানটির নতুন সংস্করণ সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, জনপ্রিয়তা এবং ভিউ বিবেচনায় নির্বাচনী প্রচারণা গানের ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ড করেছে 'জয় বাংলা, জিতবে আবার নৌকা' গানের নতুন সংস্করণ।
নির্বাচনে প্রচারণার জন্য গত ১৮ নভেম্বর এ গানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও গানটির প্রযোজক ও গীতিকার তৌহিদ হোসেন।
নির্বাচনকালীন সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ফ্ল্যাশমব, রিল, শর্টস আকারে অসংখ্যবার পোস্ট হয়েছে এ গানটি। শুধু টিকটকেই এ গানটি ব্যবহার করে দেড় লক্ষাধিক ভিডিও বানিয়ে আপলোড করা হয়েছে। যা কোটি কোটি দর্শকের কাছে পৌঁছেছে। আর ফেসবুকে এ গানটির ভিউ হয়েছে ২৫ কোটিরও বেশি। জনপ্রিয় সংবাদ মাধ্যম, শীর্ষস্থানীয় টেলিভিশনসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলেও গানটি প্রকাশের পর ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। কিছু কিছু চ্যানেলের ভিডিও প্রায় কোটিবার দেখা হয়েছে।
এছাড়াও এ গানটি ব্যবহার করে ব্যক্তিগত ফেসবুক ও ইউটিউবে অসংখ্য ভিডিও বানিয়ে আপলোড করা হয়েছে। যার সবগুলোই সাড়া ফেলেছে দর্শকমহলে। দেশের গণ্ডি পেরিয়ে 'জয় বাংলা জিতবে আবার নৌকা' গানটি বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে গাওয়া হয়েছে এবং বিভিন্নভাবে ভিডিও তৈরি হয়েছে। নির্বাচনের বাইরেও বিয়ে ও সামাজিক অনুষ্ঠানসহ বিভিন্ন উৎসব-আয়োজনেও জনপ্রিয় ছিল গানটি। সব মিলিয়ে নতুন সংস্করণের ভিউ ছাড়িয়েছে একশো কোটি। প্রতিনিয়ত বেড়েই চলেছে ভিউ সংখ্যা।
প্রসঙ্গত, এবারের আয়োজনেও গানের গীতিকার ও প্রযোজক হিসেবে ছিলেন জনাব তৌহিদ হোসেন। সুর ও কণ্ঠ দিয়েছেন- সরোয়ার ও জিএম আশরাফ। সংগীতায়োজন করেছেন ডিজে তনু ও এলএমজি বিটস।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
OFIHDQWXJMTcNyu
ZBfInxpkiDWmQc
OFIHDQWXJMTcNyu
ZBfInxpkiDWmQc
OFIHDQWXJMTcNyu
ZBfInxpkiDWmQc

