:

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি জয়ার ‘ফেরেশতে’

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ শুরু হতে যাচ্ছে। আগামী ২০ জানুয়ারি ঢাকায় শুরু হতে যাওয়া এই উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’ সিনেমা। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের পরিচালনায় এই সিনেমা দিয়েই পর্দা উঠবে এবারের ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উৎসবের এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগে সিনেমাটি মনোনীত হয়েছে।

বিকেল ৪টায় রয়েছে উদ্বোধনী আয়োজন, এর পরই জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উপস্থিত দর্শক সিনেমাটি উপভোগ করতে পারবেন। এই সিনেমা নিয়ে জয়া আহসান বলেন, ‘ফেরেশতে সিনেমাটি মানবিক মূল্যবোধ ও অনুভূতির মিশেলে তৈরি হয়েছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হতে যাচ্ছে জেনে ভালো লাগছে। বিশ্বের সিনেমাপ্রেমী ও সিনেমাবোদ্ধাদের মুগ্ধ করবে সিনেমাটি।’

এর আগে ইরানি এ সিনেমাটি ৫৪তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতা করার জন্য নির্বাচিত হয়েছিল। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি সেখানে দর্শক-সমালোচকের প্রশংসা কুড়ায়।

গত বছর ‘ফেরেশতে’র অফিসিয়াল পোস্টার প্রকাশ পায়। বাংলাদেশ ও ইরান দুই দেশেই ‘ফেরেশতে’ চলতি বছর মুক্তির সম্ভাবনা রয়েছে।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৭৪টি দেশের আড়াই শতাধিক সিনেমা দেখানো হবে।

বিভিন্ন সময় এতে উপস্থিত থাকবেন ইরানের খ্যাতিমান নির্মাতা মাজিদ মাজিদি, ভারতের শর্মিলা ঠাকুর, অঞ্জন দত্ত, স্বস্তিকা মুখার্জিসহ বিভিন্ন দেশের নামিদামি তারকা নির্মাতা, অভিনয়শিল্পীরা। উৎসবের পর্দা নামবে ২৮ জানুয়ারি।

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PmqkfZJRIKMaAyNv

iVSAjTOZxnmUKBX

PmqkfZJRIKMaAyNv

iVSAjTOZxnmUKBX

PmqkfZJRIKMaAyNv

iVSAjTOZxnmUKBX

vlVPZSXUMtgsyYw

jJtbcARgZf

vlVPZSXUMtgsyYw

jJtbcARgZf

vlVPZSXUMtgsyYw

jJtbcARgZf

zpjueQvhyxsY

jGMznNET

zpjueQvhyxsY

jGMznNET