:

খাঁটি গুড় চেনার উপায়

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

শীতে পিঠাপুলির উৎসবে পিঠার স্বাদকে বহুগুণ বাড়িয়ে তোলার জন্য সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো গুড়। শীতে বেশিরভাগই গুড়ে পিঠা বানানো হয়। তবে ভালো গুড় না হলে পিঠার স্বাদে সমস্যা দেখা যায়। খেজুরের রস এবং গুড় দিয়ে পিঠা এ যেন সব বাঙালির জন্য অমৃততুল্য। শীতের শুরুতেই বাজারে গুড় উঠতে শুরু করে। এ সময় গুড়ের ঘ্রাণ মুগ্ধ করে সবাইকে। আজকাল বাজারে ভেজাল গুড়ে ভরে গেছে। চলুন রাসায়নিক উপাদান মেশানো ভেজাল গুড় চেনার উপায় জেনে নেই: 
গুড় কেনার সময় প্রথমে তা অল্প করে একটু চেখে দেখবেন। যদি মনে হয়, গুড়ে রয়েছে নোনতা স্বাদ, তাহলে সেই গুড় না কেনাই ভালো। তাছাড়া পুরোনো গুড়ও স্বাদে খানিকটা নোনতা হয়। গুড় যত পুরনো তাতে লবণের মাত্রা তত বেশি।
গুড় কেনার সময় গুড়ের ধারটা দুই আঙুল দিয়ে চেপে দেখবেন। যদি নরম হয় তাহলে বুঝবেন ওই গুড় ভালো। সেই গুড়ে ভেজাল মেশানো নেই বললেই চলে।
যদি গুড় একটু তেতো স্বাদের হয়, তবে বুঝতে হবে ওই গুড় অনেকক্ষণ ধরে জ্বাল দেওয়া হয়েছে। এ কারণেই একটু তিতকুটে স্বাদ হয়েছে।
গুড় কেনার সময় তার রং অবশ্যই দেখে নেবেন। শুদ্ধ গুড়ের রং গাঢ় বাদামি হয়। রঙের হেরফের হলে বুঝতে হবে গুড়ে ভেজাল আছে। বিশেষ করে হলদে গুড় দেখলেই বুঝবেন তাতে রাসায়নিক উপাদান মেশানো হয়েছে।
কেমিক্যালবিহীন গুড়ের রং কালচে কিংবা গাঢ় বাদামি। গুড়ের রং যদি সাদা, হলুদ কিংবা লাল হয়, তাহলে বুঝতে হবে তাতে কেমিক্যাল মেশানো আছে।
কৃত্রিম চিনি মেশানো গুড় দেখতে খুব চকচকে হয়। এটি কিনবেন না।
এছাড়া এক গ্লাস পানিতে এক টুকরা গুড় নিয়ে মেশান। যদি এটি পানিতে মিশে যায় তাহলে সেটি আসল গুড়। আর যদি পানির নিচে অবশিষ্ট জমে থাকে তাহলে বুঝতে হবে গুড়ে ভেজাল আছে।
চিনির চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর খেজুর গুড়। এতে রয়েছে ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম জাতীয় খনিজ।

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *