তৈরি করুন ফুলকপির বড়া
- S Mon
- 18 Jan, 2024
শীতকালে আকর্ষণীয় সবজি হলো ফুলকপি। এই সবজি দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু সব খাবার। ফুলকপির কোর্মা, ফুলকপির পায়েস ছাড়াও তৈরি করতে পারেন ফুলকপির বড়া। চলুন জেনে নেওয়া যাক শীতের বিকেলের নাস্তা হিসেবে কিংবা অতিথি আপ্যায়নেও রাখা এই পদ তৈরির রেসিপি-
প্রয়োজনীয় উপকরণ
ফুলকপি- ১টি, ময়দা ও কর্নফ্লাওয়ার- ১ কাপ, কালিজিরা- এক চিমটি, ধনিয়াপাতা কুচি- ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ, চিনি- আধা চা চামচ, লবণ- স্বাদমতো, টেস্টিং সল্ট- এক চিমটি, গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ, সয়াসস- ১ টেবিল চামচ, ডিম- ১টি, তেল- ভাজার জন্য।
যেভাবে তৈরি করবেন
ফুলকপি লবণ দিয়ে একটু ভাপ দিয়ে তুলে নিন। তেল ছাড়া সব উপকরণ পানি দিয়ে গোলা তৈরি করুন যেন খুব পাতলা বা খুব ঘন যেন না হয়। ভাপানো ফুলকপি গোলায় চুবিয়ে ডুবো তেলে ভাজুন। ব্যস, হয়ে গেলো সুস্বাদু ফুলকপির বড়া। পছন্দের যেকোনো সসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

