শীতে ভুট্টা কেন খাবেন
- S Mon
- 19 Dec, 2023
পৃথিবীতে নানা রকমের ভুট্টা পাওয়া যায়। বিশ্বের অন্যতম জনপ্রিয় শস্য ভুট্টা খেতে বেশ সুস্বাদু। এটি পুষ্টিগুণেও ভরপুর। শীতকালে কয়লার আগুনে শেঁকা ভুট্টা খাওয়ার মজাই আলাদা। আসুন জেনে নিই ভুট্টা খাওয়ার উপকারিতা-
হজমে উপকারী
ভুট্টাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম ও পরিপাকতন্ত্রের জন্য উপকারী। যাদের কোষ্ঠ্যকাঠিন্য রয়েছে তাদের জন্য ভুট্টা একটি উপকারী খাবার। পেটের সমস্যা সমাধানেও এটি উপকারী।
হৃৎপিণ্ডের জন্য উপকারী
ভুট্টা হৃৎপিণ্ডকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। ভুট্টায় থাকা দ্রবণীয় ফাইবার কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ
টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য ভুট্টা খুবই উপকারী বলেও দাবি করেছেন গবেষকরা। ফাইবার, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ ভুট্টা ডায়াবেটিসের সমস্যা কমাতে সাহায্য করে।
ক্যান্সারের ঝুঁকি কমায়
ভুট্টায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে ক্ষতির হাত থেকে বাঁচাতে সাহায্য করে। এই প্রক্রিয়া ক্যান্সারের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। ভুট্টায় ক্যারোটিনয়েডও রয়েছে, যার ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে।
চোখের জন্য উপকারী
ভুট্টার হলুদ দানাগুলোয় ক্যারোটিনয়েডস থাকে। ভুট্টার ভিটামিন এ দৃষ্টিশক্তি প্রখর করতেও সাহায্য করে।
ইমিউন সিস্টেম শক্তিশালী করে
ভুট্টা ভিটামিন সি এর একটি ভালো উৎস। এটি ইমিউন সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ। ভিটামিন সি শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং ক্ষত সারাতে সাহায্য করে।
ভুট্টায় প্রচুর শর্করা থাকে বলে দীর্ঘ ও স্বল্পমেয়াদে শরীরে শক্তি জোগাতে পারে। মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সঠিক কার্যক্রমের সহায়ক। মাইক্রোওয়েভ ওভেনে গ্রিল করেও খেতে পারেন ভুট্টা।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

