কচু কেন খাবেন
- S Mon
- 05 Dec, 2023
পরিচিত সবজি কচু এখন আর দামে সস্তা না হলেও সহজলভ্য ও জনপ্রিয়। এই কচুতে আছে নানারকম ভিটামিন, যা অন্ত:সত্ত্বা মা ও শিশুর জন্য দারুণ উপকারী। এর মধ্যে আছে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন ই। রক্তের কোলেস্টেরল কমাতেও কচু বিশেষ ভূমিকা পালন করে। কচুর কোনও অংশই ফেলনা নয়। কচুর মূল থেকে শুরু করে তার কাণ্ড, পাতা, ফুল, লতি পুরোটাই খুবই উপকারি। কচু বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন- ঝিঙে কচু, চিংড়ি কচু, ডাঁটা কচু, কাল কচু, বেগুনি কচু ইত্যাদি।
জেনে নিন কেন কচু খাবেন-
চোখের জন্য উপকারী
কচুতে ভিটামিন এ থাকে, যা চোখের জন্য অত্যন্ত উপকারী। ভিটামিন এ চোখের রাতকানা, ছানি, দৃষ্টিশক্তি হ্রাস ইত্যাদি প্রতিরোধে সাহায্য করে।
হার্ট ভালো রাখে
কচু খেলে হার্ট ভালো থাকে। কচুতে রয়েছে পটাশিয়াম, ফাইবার, রেজিসটেন্স স্টার্চ। এটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়াও হার্ট সংক্রান্ত রোগের ঝুঁকিও কমিয়ে দিতে সাহায্য করে।
ব্লাড সুগারে উপকারি
কচুর মূল ব্লাড সুগারের সমস্যার সমাধানে খুবই উপকারি। গ্লাইসেমিক লেভেল নিয়ন্ত্রণে কচুর প্রবল গুরুত্ব রয়েছে। কচুর মূল খেলে ডায়াবেটিস কমে যাওয়ার সম্ভাবনা থাকে।
ক্যানসার নিধনে
কচুতে উচ্চ পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, উচ্চ পরিমাণে ভিটামিন এ এবং সি থাকে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যেতে থাকে। ফলে শরীর থেকে ক্ষতিকারক ব়্য়াডিক্যালস কমিয়ে দেয়।
হজমশক্তি বাড়ায়
কচুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এ ছাড়াও, কচুতে থাকা পেকটিন কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে: কচুতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
কচুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
ওজন কমায়
কচুতে ক্যালরির পরিমাণ কম থাকে এবং ফাইবারের পরিমাণ বেশি থাকে। ফলে কচু খেলে পেট ভরে যায় এবং খাবারের পরিমাণ কমে যায়, যা ওজন কমাতে সাহায্য করে।
ত্বকের জন্য উপকারী
কচুতে থাকা ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এটি ত্বকের বলিরেখা, বয়সের ছাপ, ব্রন, ব্রনের দাগ ইত্যাদি দূর করতে সাহায্য করে।
চুলের জন্য উপকারী
কচুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি চুল পড়া রোধ করে, চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে এবং চুলের উজ্জ্বলতা বাড়ায়।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

