:

সমুদ্র ভ্রমণে বেরিয়েছে পাঁচ বছর ধরে বানানো ‘অ্যাডোরা ম্যাজিক সিটি’

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

বিলাসবহুল জাহাজ ‘অ্যাডোরা ম্যাজিক সিটি’ তৈরি হয়েছে চীনে। জাহাজটি প্রথমবারের মতো সমুদ্র ভ্রমণে বেরিয়েছে। গত সোমবার জাহাজটি সাংহাই থেকে কোরিয়া ও জাপানের পথে রওনা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চীনের বিশাল মধ্যবিত্ত শ্রেণিকে আন্তর্জাতিক ভ্রমণের সুবিধা দিতেই এ বিলাসবহুল জাহাজটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ। জাহাজটি তৈরি করতে সময় লেগেছে প্রায় পাঁচ বছর। এতে রেস্তোরাঁ, লাউঞ্জ, সিনেমা হল, সুইমিং পুলসহ অভিজাত জীবনযাপনের সব আয়োজন রয়েছে। জাহাজটিকে দেশের জাহাজ নির্মাণ শিল্পের জন্য একটি প্রধান মাইলফলক হিসেবে বর্ণনা করেছে চীন সরকার।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিলাসবহুল এ জাহাজটি ১৬তলা বিশিষ্ট। এর দৈর্ঘ্য ১ হাজার ৬২ ফুট। জাহাজটিতে এক সঙ্গে ৫ হাজারের বেশি মানুষ ভ্রমণ করতে পারবেন। নতুন বছরের প্রথম দিনেই প্রায় ১ হাজার যাত্রী নিয়ে জাহাজটি প্রথমবারের মতো সমুদ্র ভ্রমণে বের হয়েছে। সাত দিন ধরে এ প্রমোদতরীটি দক্ষিণ কোরিয়ার জেজু আইল্যান্ড হয়ে জাপানের নাগাসাকি ও ফুকোশিমা পর্যন্ত ভ্রমণ করবে।

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *