বিটিএসের ১২টি গান ৬০০ মিলিয়ন ক্লাবে
- M Sulta
- 16 Aug, 2023
আবার সারা বিশ্বে সাতজন সদস্যের দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড- ‘বিটিএস’ উন্মাদনা। ‘বিটিএস’-এর গাওয়া গান ইউটিউবে অতিক্রম করল ৬০০ মিলিয়ন ভিউজ। দক্ষিণ কোরিয়ান পপ ব্যান্ড ‘বিটিএস’-এর গাওয়া ‘পারমিশন টু ড্যান্স’ শিরোনামের গানটি ইউটিউবে ৬০০ মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে। এ নিয়ে ব্যান্ডটির মোট ১২টি গান এই মাইলফলক ছাড়িয়ে গেল; যা উদীয়মান কোনো সংগীত অঞ্চলের জন্য চমকপ্রদ ঘটনাই বলা চলে।
২০২১ সালের ২১ জুলাই হাইবি লেভেলস ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি উন্মুক্ত করা হয়েছিল। গত সোমবার ভোরে এটি ৬০০ মিলিয়নের মাইলফলক স্পর্শ করে।
এ উপলক্ষে ‘বিটিএস’-এর এজেন্সি বিগহিট মিউজিকের পক্ষ থেকে একটি উদযাপনমূলক পোস্ট দেওয়া হয়েছে। ৬০০ মিলিয়ন ভিউজের ১২টি গানসহ এ পর্যন্ত ব্যান্ডটির মোট ৩৯টি মিউজিক ভিডিও ইউটিউবে ১০০ মিলিয়নের মাইলফলক অতিক্রম করেছে।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

