:

২০২৩: সঙ্গীত তারকাদের বিচ্ছেদ

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

তারকাজগতে প্রতি বছরই সংসার কিংবা প্রেমে ভাঙনের সুর ওঠে। ২০২৩ এর শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সেলিব্রেটিকেই দেখা গেছে ভাঙনের পথে হাঁটতে। তবে বিশ্বজুড়ে আলোচিত ও জনপ্রিয় কিছু তারকার বিচ্ছেদ এক নজরে দেখে নিই-

১। সংসারে এক পুত্র ও দুই কন্যা থাকার পরও পাঁচ বছরের সংসারে ইতি টেনেছেন দুই কোরীয় কে-পপ তারকা চোই মিন হোয়ান ও ইউহি। (৫ ডিসেম্বর) রাতে চোইয়ের এজেন্সি এফএনএস এন্টারটেইনমেন্ট তাদের বিচ্ছেদের বিষয়টি মিডিয়ায় নিশ্চিত করে।

২। ৩ বছরের প্রেমের সম্পর্কের পর ‘জোনাস ব্রাদার্স’-খ্যাত পপ তারকা জো জোনাসকে বিয়ে করেন গেম অফ থ্রোন্‌স’ তারকা জা সোফি টার্নার। সবাইকে অবাক করে দিয়ে চলতি বছরের সেপ্টেম্বরেই বিচ্ছেদের পথে হাঁটেন এ দুই তারকা।

৩। ৭ নভেম্বর দিল্লির পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদ ঘটে বলিউডের জনপ্রিয় গায়ক-র‌্যাপার হানি সিংয়ের। শালিনী তলওয়ারের সঙ্গে হানির সংসার জীবন ছিল ১৩ বছরের।

হানি সিং ও শালিনী তলওয়ার। ছবি: সংগৃহীত
 
৫। পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স ও তার স্বামী স্যাম আজগারি এ বছরই হেঁটেছেন বিচ্ছেদের পথে। যদিও  ভালোবেসেই এ জুটি বাঁধা পড়েছিলেন সংসারজীবনে।

স্বামী স্যাম আজগারির সঙ্গে ব্রিটনি স্পিয়ার্স। ছবি: সংগৃহীত
মার্কিন গায়িকা আরিয়ানা গ্র্যান্ড আর ব্যবসায়ী ডাল্টন গোমেজের সম্পর্ক ছিল যেকোনো কাপলদের কাছে হিংসা করার মতো। ২০২১ সালে ভালোবেসে বিয়ে করেন তারা। কিন্তু হঠাৎই চলতি বছরের জুলাইয়ে ইতি ঘটে তাদের দুই বছরের বিবাহিত জীবনের।
 
৬। টেইলর সুইফটের সঙ্গে জো অ্যালউইনের প্রেমের সম্পর্ক হয় ২০১৬ সাল থেকে। মার্কিন গায়িকা আর ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের দীর্ঘ ৭ বছরের প্রেমের সম্পর্কে ইতি ঘটে এ বছরই।

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MKkbanfTGyAmC

owFgSUXEc

MKkbanfTGyAmC

owFgSUXEc

MKkbanfTGyAmC

owFgSUXEc