:

সংগীতশিল্পী অনুপ ঘোষাল আর নেই

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

উপমহাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী অনুপ ঘোষাল চলে গেলেন না ফেরার দেশে।

ভারতের একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর আড়াইটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত রোগেই অনুপ ঘোষালের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বর্ষীয়ান এই শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লেখেন, বিশিষ্ট সংগীতশিল্পী ও সুরকার ড. অনুপ ঘোষালের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তার গাওয়া গান আজও মানুষের মুখে মুখে ফেরে। পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে তাকে ‘নজরুল স্মৃতি পুরস্কার’ ও ২০১৩ সালে ‘সংগীত মহাসম্মান’ প্রদান করে। অনুপ ঘোষালের প্রয়াণে সংগীতজগতের অপূরণীয় ক্ষতি হলো। আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
ছোট থেকেই সংগীতের সঙ্গে জড়িত ছিলেন অনুপ। নজরুলগীতি এবং শ্যামাসংগীতের জন্য সংগীত জগতে বিপুল প্রশংসা পেয়েছিলেন তিনি। এ ছাড়াও বাংলা, হিন্দি-সহ নানা ভাষার ছবিতে সংগীত পরিবেশন করেন। সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’র মতো ছবিতে সংগীত পরিবেশন করেছিলেন অনুপ।
প্রসঙ্গত, বাংলা এবং হিন্দি গানের পাশাপাশি তিনি ভোজপুরি এবং অহমিয়া ভাষায়ও গান গেয়েছেন অনুপ ঘোষাল। তার মৃত্যুতে শুধু সংগীত জগন নয়, পুরো সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া।

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SdtmJWZgr

usWBDgZY

SdtmJWZgr

usWBDgZY

SdtmJWZgr

usWBDgZY

IOHqrRedXxp

QvxSjqrKTPsUbtuA

IOHqrRedXxp

QvxSjqrKTPsUbtuA

IOHqrRedXxp

QvxSjqrKTPsUbtuA

FrhUupHiQ

WQoczOjVYpMJHgb

FrhUupHiQ

WQoczOjVYpMJHgb