অ্যানিমাল সিনেমায় 'জামাল কুদু' ভাইরাল গানের উৎপত্তি ও অর্থ
- S Mon
- 14 Dec, 2023
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত রণবীর কাপুরের নতুন সিনেমা ‘অ্যানিমেল’মুক্তির পর থেকেই বাংলাদেশসহ বিশ্বে ছবিটির গল্প থেকে শুরু করে নানা দৃশ্য নিয়ে চলেছে নানা আলোচনা। ছবিতে ববি দেওলের এন্ট্রির গান জামাল কুদু এখন রীতিমতো ভাইরাল। তবে কোথা থেকে উৎপত্তি এই গানের? জেনে নিন এই গানটির নানা দিক।
অ্যানিমালে আবরার হকের চরিত্রে অভিনয় করা ববি দেওল পর্দায় প্রবেশ করতেই ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে ‘জামাল কুদু’ গানটি। ছবিটি মুক্তির পর থেকেই গানটি রীতিমতো উত্তাল হয়ে উঠেছে চারিদিকে। গানটির জনপ্রিয়তা এমনকী নির্মাতাদের বাধ্য করেছিল ছবির মুক্তির কয়েক দিনের মধ্যে গানটির সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করতে। অ্যানিমাল ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং ৬ ডিসেম্বর ইউটিউবে গানটি মুক্তি পায়।
গানটির উৎপত্তি
‘জামাল কুদু’ আসলে ভারতের গান নয়, এটি আসলে ইরানীয় লোকগান। জামাল কুদু' 'জামাল জামালু' নামের একটি জনপ্রিয় ইরানি গান থেকে অনুপ্রাণিত। গানটি সুরকার হর্ষবর্ধন রামেশ্বর সন্দীপ রেড্ডি ভাঙ্গা অ্যানিমালের জন্য এটিকে নতুন করে পরিকল্পনা করেছেন। গানের কথা ইরানের দক্ষিণাঞ্চল থেকে এসেছে বলেও জানা গিয়েছে। গানটি প্রথম ১৯৫০-এর দশকে খারাজেমি গার্লস হাই স্কুলের শিরাজি গায়ক গেয়েছিলেন। এবং বছরের পর বছর ধরে এটি একটি জনপ্রিয় বিয়ের গান হয়ে উঠেছে। এটি বিখ্যাত ইরানী কবি বিজান স্মান্দারের লেখা একই নামের একটি কবিতা থেকে গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে।
পরে পারস্য সংস্কৃতির অঙ্গ হয়ে ওঠে এই গান। পারস্যের কয়্যার গ্রুপের মাধ্যমে ধীরে ধীরে আরো বাড়তে থাকে এর জনপ্রিয়তা।
মাত্র কয়েক বছরের মধ্যে এই গানের জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে ইরানের বিয়ের অনুষ্ঠানে এই গানটি গাওয়া একটা নিয়মে পরিণত হয়। ঠিক যেমনভাবে ছবিতে আবরার তৃতীয় বিয়ের অনুষ্ঠানের দিন গানটি গাওয়া হয়েছিল।
জামাল কুদু গানের মানে
ও আমার প্রিয়, আমার হৃদয় নিয়ে খেলো না তুমি।
তুমি নিজের জীবনের নতুন শুরু করতে চলেছ, আমি যেন পাগল হয়ে উঠেছি আরও
ও আমার প্রিয়, আমার ভালোবাসা, আমার মিষ্টি ভালোবাসা
গানটি মুক্তি পেতেই চুটিয়ে উপভোগ করছেন সংগীতপ্রেমীরা।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

