:

ভাইরাল হওয়া ‘ময়ে ময়ে’ গানের অর্থ ও উৎস কী

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

গায়িকা তেয়া দোরা
বর্তমান সময়ে নেট দুনিয়া ছেয়ে গেছে ‘ময়ে ময়ে’ মিম দিয়ে। তবে এখনও বাংলাদেশের অধিকাংশ মানুষই জানেন না এর অর্থ কী। তবে প্রায় সবারই নজর কেড়েছে ‘ময়ে ময়ে’ মিমটি। রীতিমতো সবার মুখে মুখে এখন এটাই চলছে।
অনেকের মনেই এখন প্রশ্ন, কোথা থেকে এই ‘ময়ে মরে’ গান এলো, আর কেনই বা এটা টিকটক ও ফেসবুকে ট্রেন্ডিং?
তবে ‘ময়ে ময়ে’ লেখা হলেও এর সঠিক উচ্চারণ ‘ময়ে মরে’। ‘ময়ে মরে’ একটি সার্বীয় ভাষায় রচিত গান।
এ দিকে মানুষ ‘ময়ে মরে’ শব্দাংশের অর্থ না বুঝলেও এই মোহনীয় সুরের মায়াজালে আটকা পড়েছেন।
মূল গানটির নাম ‘ড্যানাম’। আর ভাইরাল এই গানটি গেয়েছেন সার্বিয়ার গায়িকা ও সুরকার তেয়া দোরা। গানের কথাগুলো যৌথভাবে লিখেছেন তেয়া দোরা ও সার্বীয় র‍্যাপার স্লোবোদান ভেলকোভিক কোবি। সুর দিয়েছেন লোকা জোভানোভিক।
মূলত সার্বীয় ভাষায় ‘মরে’ শব্দের অর্থ দুঃস্বপ্ন। এই গানের কথা ও সুরে বিষাদ ছড়ানো আছে। গানে না পাওয়ার যন্ত্রণা আছে। শিল্পী তেয়া দোরা গানে বলেছেন, দিনের পর দিন তাকে দুঃস্বপ্ন (মরে) তাড়া করে বেড়ায়। এই দুঃস্বপ্ন তার হতাশা ও বিচ্ছিন্নতাকে আরও বাড়িয়ে দেয়। দুঃস্বপ্নের ঘোরের মাঝেও খড়কুটো ধরে বাঁচতে চান। গায়িকা চান, কেউ তার পাশে এসে দাঁড়াক। তাকে কেউ বুঝুক, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিক।
গত ২২ মার্চ গানটি সার্বিয়ার সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান রেইম ও জুনির ভেতারের ব্যানারে ইউটিউব ও স্পটিফাইতে মুক্তি দেওয়া হয়। বুধবার (১১ অক্টোবর) দুপুর পর্যন্ত জুনির ভেতারের ইউটিউব চ্যানেলে এটি প্রায় ৪ কোটি ৭০ লাখ ভিউ পেয়েছে।
রিলিজের ৬ মাসেরও বেশি সময় পর এ সপ্তাহে টিকটকে ভাইরাল হওয়ার পর ভিউ বেড়েই চলেছেন গানটির। পাশাপাশি স্পটিফাইতেও সাড়ে ৭ কোটি বার শোনা হয়েছে এই গানটি।

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ssdsd

hi testing

ssdsd

hi testing