:

মেহরীন পেলেন ইস্টবেঙ্গল ক্লাবের ‘আত্মজন স্মৃতি’ সম্মাননা

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

সংগীতশিল্পী মেহরীন ভারতের কলকাতায় ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাবের ‘আত্মজন স্মৃতি’ সম্মাননা পেলেন। মঙ্গলবার (১ আগস্ট) ইস্টবেঙ্গল দিবসে তাকে এই সম্মাননা দেওয়া হয়। পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রী অরুপ বিশ্বাস ও পৌর মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জনপ্রিয় সঙ্গীতশিল্পী মেহরীন মাহমুদের হাতে এ সম্মাননা তুলে দেন।
ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিকেল ৪টায় এই পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সচিব স্বামী সুবীরানন্দজী মহারাজ।
অনুষ্ঠানে ‘ভারত গৌরব’ সম্মানে সম্মানিত করা হয় টাটা সন্সের চেয়ারম্যান ইমেরিটাস শ্রী রতন টাটা। ব্যোমকেশ বোস মেমোরিয়াল ‘জীবনকৃতি সম্মানে সম্মানিত’ করা হয় প্রাক্তন গোলরক্ষক শ্রী তরুণ বোসকে।
ডা. রমেশ চন্দ্র (নশা) সেন মেমোরিয়াল ‘জীবনকৃতি সম্মানে সম্মানিত’ করা হয় প্রাক্তন ক্রিকেটার শ্রী অরূপ ভট্টাচার্যকে। অজয় বোস মেমোরিয়াল ‘সাংবাদিক’ সম্মানে সম্মানিত করা হয় শ্রী প্রদীপ রায়কে। পুষ্পেন সরকার মেমোরিয়াল ‘সাংবাদিক’ সম্মানে সম্মানিত করা হয় শ্রী অরুন সেনগুপ্তকে।
প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল ‘রেফারি’ সম্মানে সম্মানিত করা হয় শ্রী অরুনাভ দাসকে। পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল ‘রেফারি’ সম্মানে সম্মানিত করা হয় জনাব মেহবুব হোসেনকে। বনোয়ারীলাল রায় মেমোরিয়াল ‘বছরের সেরা ফুটবলার’ সম্মানে সম্মানিত করা হয় ক্লেইটন সিলভাকে।
জীবন চক্রবর্তী মেমোরিয়াল ‘বছরের সেরা উদীয়মান খেলোয়াড়ের’ সম্মানে সম্মানিত করা হয় ফুটবলার মহেশ সিং নাওরেমকে। গোপাল বোস মেমোরিয়াল ‘বছরের সেরা ক্রিকেট খেলোয়াড়’ সম্মানে সম্মানিত করা হয় অঙ্কুর পালকে। স্বপন বল মেমোরিয়াল ‘সমর্থক’ সম্মানে সম্মানিত করা হয় শ্রী সাগ্নিক ব্যানার্জি ও প্রদীপ দাসকে।
‘আত্মজন স্মৃতি’ সম্মানে আরো সম্মানিত হন প্রাক্তন ফুটবলার প্রয়াত মোনেম মুন্নাকে। সম্মাননা গ্রহণ করেন প্রয়াত মুন্নার স্ত্রী ইয়াসমিন মোনেম ও পুত্র আজমান সালিদ, প্রাক্তন খেলোয়াড় বাংলাদেশের শেখ মহম্মদ আসলাম, রুমি রিজভী করিম ও মহম্মদ গোলাম গাউসকে। একই সাথে ‘আত্মজন প্রীতি’ সম্মানে সম্মানিত করা হয় বাংলাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী মেহরিন মাহমুদ ও বাংলাদেশের আবাহনী ক্রীড়াচক্রের প্রাক্তন সম্পাদক হারুনুর রশিদকে। 

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

tFrhbvKziwNDdmuM

JFHQwLZxE

tFrhbvKziwNDdmuM

JFHQwLZxE

tFrhbvKziwNDdmuM

JFHQwLZxE

epQoNFhkD

MJWSsogvtpeq

epQoNFhkD

MJWSsogvtpeq

epQoNFhkD

MJWSsogvtpeq

yILpxKdqmGQMZX

rvUZHfhcLWVd

yILpxKdqmGQMZX

rvUZHfhcLWVd

yILpxKdqmGQMZX

rvUZHfhcLWVd

SvMXprcbZxj

IAVHUFBuerOtkoDT