:

একটি গান ১০৫ শিল্পীর কণ্ঠে!

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন উদযাপনের লক্ষ্যে ১০৫ জন শিল্পীর কণ্ঠে তৈরি হয়েছে নতুন একটি গান ও ভিডিওচিত্র। যা ধারণ করা হয়েছে বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে।
বিশেষ এই গানটি লিখেছেন শিশুসাহিত্যিক আখতার হুসেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহীন সরদার। বঙ্গবন্ধুর জন্মদিন (১৭ মার্চ) থেকে বিশেষ গানটি বিটিভিতে ফিলার হিসেবে প্রচার হবে বলে জানা গেছে।
বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মধ্য থেকে ১০৫ জন শিল্পী গানটির অডিও আর ভিডিওতে অংশগ্রহণ করেন। সাংগঠনিকভাবে বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা), সারগাম ললিতকলা একাডেমি, জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র, ভিন্নধারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মহীরুহ সাংস্কৃতিক সংগঠন, নির্ঝরিণী একাডেমি, স্বপ্নকুঁড়ি, গীতাঞ্জলি, নিবেদন, গীতিশতদল, রবিরশ্মি, সঙ্গীতভবন, লোকাঙ্গন ও উঠোন-এর মোট ১০৫ জন শিল্পী সমবেত কণ্ঠে গানটি পরিবেশন করেন।
গানটি প্রসঙ্গে গীতিকবি আখতার হুসেন বলেন, আমার বহু বছরের লালিত স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর ওপর একটি বিশেষ গান করার। সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। অসাধারণ সুর ও সংগীতায়োজন করেছেন শাহীন সরদার।
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আরও ভালো লাগছে গানটি সাংগঠনিকভাবে গেয়েছেন শিল্পীরা।
গানটির ভিডিও নির্দেশনায় ছিলেন বিটিভির মহাপরিচালক নূরুদ্দিন জাহাঙ্গীর, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার এবং প্রযোজনা করেছেন প্রোগ্রাম ম্যানেজার আবু তৌহিদ।

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

VgxqIOaiSt

uHTesARUnvKG

XTNgtsLHz

lKbqTItShUcvwuP

XTNgtsLHz

lKbqTItShUcvwuP

jhTMPJkUKpDAuO

JZYQqKNads

jhTMPJkUKpDAuO

JZYQqKNads

gvzOXltCiMTaJbY

nKTFdXqZW

gvzOXltCiMTaJbY

nKTFdXqZW

ctxUvqhafZBRCLIj

xAfGDMQRJtYTIlZU

ctxUvqhafZBRCLIj

xAfGDMQRJtYTIlZU

CNVPntTEZHJk

UPAKeVOEYDZ