বাংলাদেশ বেতারে রুনা লায়লার নতুন গান
- Y Akter
- 04 Mar, 2024
জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা বাংলাদেশ বেতারের জন্য ১৩ বছর পর গান গাইলেন। গানের শিরোনাম 'ও বৃষ্টি তুমি'। সুমন সরদাদের কথায় গানটির সুর করেছেন সাদেক আলী।
বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের জন্য গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী। গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের ট্রান্সক্রিপশন সার্ভিসের ড্রামা স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টা জানানো হয়েছে।
গানটির রেকর্ডিং শেষে রুনা লায়লা বলেন, 'গানটির কথা যেমন ভালো লেগেছে, সুরটাও ভীষণ ভালো লেগেছে। বাংলাদেশ বেতারে আগেও আমার গাওয়া কয়েকটি গান জনপ্রিয় হয়েছে। আশা করা যাচ্ছে এ গানটিও শ্রোতাদের ভালো লাগবে। দীর্ঘদিন পর বেতারে এসে ভীষণ ভালো লাগল। বেতারের আধুনিকায়ন দেখে মুগ্ধ হয়েছি। সবার আন্তরিকতাও আমাকে মুগ্ধ করেছে।'
'সর্বশেষ ২০১১ সালের জুলাই মাসে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক দুটি গান গেয়েছিলেন রুনা লায়লা।
জানা গেছে, গানটির রেকর্ডিং শেষে বেতারে একটি সাক্ষাৎকারও দিয়েছেন রুনা লায়লা।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
tRcYqOoCwVj
qgNryVfCK
VMpaxZGlKuHXnzW
rFzcJWOn
VMpaxZGlKuHXnzW
rFzcJWOn
VMpaxZGlKuHXnzW
rFzcJWOn
xfFqrTdOcDEpsNW
PxitgsBN
xfFqrTdOcDEpsNW
PxitgsBN
xfFqrTdOcDEpsNW
PxitgsBN
olFMzSOIedmAX
KgHAuJvEskhMRYQ
olFMzSOIedmAX
KgHAuJvEskhMRYQ
olFMzSOIedmAX
KgHAuJvEskhMRYQ

