সারাদিন মাতৃভাষার চলচ্চিত্র উৎসব
- M Sulta
- 27 Feb, 2024
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস-২০২৪ উপলক্ষে জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউট ও সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট যৌথ আয়োজনে হচ্ছে‘মাতৃভাষার চলচ্চিত্র উৎসব’। দিনব্যাপী এ উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশে নির্মিত বাংলা, চাকমা, মারমা ও গারো ভাষায় নির্মিত চলচ্চিত্র।
সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি নাট্যজন শংকর সাওজাল বলেন, ‘প্রতিবছর আমরা ভাষা শহীদের স্মরণে নানা আয়োজন করে থাকি। বাংলাদেশে বসবাসরত নাগরিকদের জাতীয় ভাষা বাংলা হলেও আমাদের ভূখণ্ডে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীরও রয়েছে নিজস্ব মাতৃভাষা। আমরা মাতৃভাষার চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষাকেও শ্রদ্ধা জানাতে চাই। প্রতিবছর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার মানুষের সংখ্যা কমে যাচ্ছে। ফলে বাংলাদেশে ভাষাভিত্তিক যে বৈচিত্র্য রয়েছে তা অদূর ভবিষ্যতে ধরে রাখা কষ্টকর হয়ে যাবে।’
জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউটের সম্পাদক নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, ‘এ বছর মাতৃভাষার চলচ্চিত্র উৎসব হতে যাচ্ছে ছোট পরিসরে। আমরা চেষ্টা করব প্রতিবছর এ উৎসবকে বড় পরিসরে সাজাতে। উৎসাহিত করব পাহাড়ে ও সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃজনগোষ্ঠীর ভাষায় চলচ্চিত্র নির্মাণে সহযোগিতা করতে।’
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ধানমন্ডির সাত মসজিদ রোডস্থ সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী। আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় হাইকমিশন পরিচালিত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক মৃন্ময় চক্রবর্তী।
আলোচনা করবেন বাংলাদেশে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র ‘গিরিকন্যা’র প্রযোজক মং উষা থোয়াই ও জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি নাট্যজন শংকর সাওজাল। সভাপতিত্ব করবেন সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌ. নীহার রঞ্জন দাস।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
SPaeYsBgF
aFmVbEDIBYAhWr
TQNgAlayKvUY
KZfjTSozsw
TQNgAlayKvUY
KZfjTSozsw
GCuvDmSEYjT
eHDFASqawdzWL
GCuvDmSEYjT
eHDFASqawdzWL
IOrcJxvUDA
TsmDAEvrI
IOrcJxvUDA
TsmDAEvrI
yJTtwGvgQfOq
CFUNHuzxgbeBwM
yJTtwGvgQfOq
CFUNHuzxgbeBwM

