:

শ্রদ্ধা-স্মরণে উদযাপিত হলো শাহ আব্দুল করিম লোক উৎসব-২০২৪

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

লোক গানের স্রষ্টা বাউল সম্রাট শাহ আবদুল করিমকে গানে গানে ও শ্রদ্ধায় স্মরণের মধ্য দিয়ে শেষ হলো দুই দিনব্যাপী 'শাহ আবদুল করিম লোক উৎসব-২০২৪’। 
স্থানীয় মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল ও দেশের বাইরে থেকেও আসা ভক্ত-সুধীজনেরা অংশ নেন এই উৎসবে। বাউল সম্রাটের ১০৯তম জন্মদিন উপলক্ষ্যে শাহ আবদুল করিম পরিষদ আয়োজিত উৎসবে এবারও সহযোগিতায় ছিলো দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। 
বাংলা লোকগানের এই বাউলসম্রাটের স্মরণে ২০০৬ সাল থেকে এ উৎসবের আয়োজন করা হচ্ছে। গত বৃহস্পতিবার শাহ আবদুল করিম পরিষদ এর সভাপতি ও বাউল সম্রাট পুত্র শাহ নুর জালাল এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। সম্রাটের স্মরণে আয়োজিত উৎসবের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, বিকাশ-এর হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবিরসহ অন্যান্যরা। 
আলোচনার পরপরই বাউলসম্রাটের ভক্ত-অনুরাগীরা তার সৃষ্টিকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে তারই গান গেয়ে তাকে স্মরণ করেন। ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান...’, ‘বন্ধে মায়া লাগাইছে, দিওয়ানা বানাইছে...’, ‘বন্ধুরে কই পাব সখী গো’, ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু...’, ‘তুমি বিনে আকুল পরান...’ সহ তার কালজয়ী সব গানের সুর ছড়িয়ে পড়ে সুনামগঞ্জের দিরাই-এ কালনী নদীর তীরের উজানধলের বসন্ত বাতাসে। উৎসবকে কেন্দ্র করে উজানধল মাঠে নানা পণ্যের পসরা নিয়ে জমে ওঠে বর্ণিল মেলা।

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LlkOHohqmRbIna

oJRjesunE

LlkOHohqmRbIna

oJRjesunE

iTzmMAfEqXPWr

hebJiqXOCWdN

iTzmMAfEqXPWr

hebJiqXOCWdN

frHFzYwnJ

vfrRmpxQgLVkuoWJ

frHFzYwnJ

vfrRmpxQgLVkuoWJ