‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’ জিতলেন যারা
- S Mon
- 05 Feb, 2024
সংগীতে বিশ্বের সর্বোচ্চ পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’। গত ৪ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। বছর জুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সঙ্গীত তারকাদের সম্মানিত করা হয়েছে আয়োজনটির মধ্য দিয়ে। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন ট্রেভর নোয়া।
এ বছর গ্র্যামিতে সর্বোচ্চ ৯ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন সিজা। ৭টি করে মনোনয়ন পেয়েছিলেন ফোবে ব্রিজারস, সেরবান ঘিনা ও ভিক্টোরিয়া মোনেট মূল আসরে গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো পেয়েছেন নারীরা।
একনজরে গুরুত্বপূর্ণ বিভাগে গ্র্যামি অ্যাওয়ার্ডস জয়ীগণ
রেকর্ড অব দ্য ইয়ার: মাইলি সাইরাস (ফ্লাওয়ার্স)
অ্যালবাম অব দ্য ইয়ার: টেইলর সুইফট (মিডনাইটস)
বেস্ট নিউ আর্টিস্ট: ভিক্টোরিয়া মোনেট
সং অব দ্য ইয়ার: বিলি আইলিশ, ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’ (‘বার্বি’ সিনেমার গান)
বেস্ট পপ অ্যালবাম: টেইলর সুইফট (মিডনাইটস)
বেস্ট আরঅ্যান্ডবি সং: সিজা, ‘স্নুজ’
বেস্ট কান্ট্রি অ্যালবাম: লায়নি, ‘বেল বটম কান্ট্রি’
বেস্ট পপ সলো পারফরম্যান্স: মাইলি সাইরাস, ‘ফ্লাওয়ার্স’
বেস্ট প্রোগ্রেসিভ আরঅ্যান্ডবি অ্যালবাম: সিজা, ‘এসওএস’
বেস্ট আরঅ্যান্ডবি অ্যালবাম: ভিক্টোরিয়া মোনেট, ‘জাগুয়ার ২’
বেস্ট র্যাপ অ্যালবাম: কিলার মাইক, ‘মাইকেল’
বেস্ট রক সং: বয়জিনিয়াস, ‘নট স্ট্রং এনাফ’
‘বেস্ট গ্লোবাল মিউজ়িক অ্যালবাম’ হিসাবে পুরস্কৃত হল ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। শঙ্কর মহাদেবন, উস্তাদ জাকির হুসেন এই ব্যান্ডের সদস্য।
এ বছর গ্র্যামি মঞ্চে পারফরম্যান্স করে দর্শক মাতিয়েছেন এসজেডএ, বিলি জোয়েল, জনি মিচেল, ডুয়া লিপা, লুক কম্বস এবং বার্না বয়ের মতো তারকারা।
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
UArZzEOCDkXaovP
LPkSysvGMDmzp
UArZzEOCDkXaovP
LPkSysvGMDmzp
UArZzEOCDkXaovP
LPkSysvGMDmzp
hqEsNvuYZLkFRDG
pmHtLJzwF
hqEsNvuYZLkFRDG
pmHtLJzwF

