:

এবারও জয় নৌকারই হবে: মমতাজ

top-news
https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন। ইতোমধ্যে শুক্রবার (৫ জানুয়ারি) সকাল থেকে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে যাচ্ছেন ।

প্রচারণা শেষে অফিশিয়াল কাজ নিয়ে সময় কাটছে মমতাজের। কণ্ঠশিল্পী বলেন, ইতোমধ্যে আপনারা জানেন শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে আমাদের নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। এখন আমাদের কিছু অফিশিয়াল কাজ শেষ করছি।
নির্বাচনে নিজের অবস্থা সম্পর্কে তিনি বলেন, আলহামদুলিল্লাহ্‌ খুব ভালো ভোটারদের সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস যে যাই বলুক না কেনো এবারও জয় নৌকারই হবে।
প্রসঙ্গত, কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। ২০১৮ সালের নির্বাচনেও তিনি নির্বাচিত হয়েছিলেন।

https://songeetbd.com/public/frontend/img/post-add/add.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *